Wednesday, June 24, 2026

ভ্যাকসিনের অভাব মেটাতে অন্য সংস্থাকেও টিকা তৈরির ফর্মুলা দিক কেন্দ্র, দাবি কেজরির

Date:

Share post:

দেশে চরম অভাব দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের৷ এই অভাব মেটাতে কেন্দ্রকে বিশেষ পরামর্শ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

কেজরিওয়ালের দাবি, এই মুহুর্তে করোনার টিকা (Covid vaccine) তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক৷ মাত্র দু’টি সংস্থার পক্ষে দেশের প্রতিটি মানুষের জন্য ভ্যাকসিন তৈরি করা অসম্ভব৷ প্রত্যেক ভারতীয়ের টিকা পাওয়ার অধিকার আছে।” কেন্দ্রের কাছে কেজরি’র দাবি, “ওই দুই সংস্থার কাছ থেকে ভ্যাকসিনের ফর্মুলা নেওয়া হোক। কেন্দ্রীয় সরকার সেই ফর্মুলা একাধিক সংস্থার হাতে তুলে দিক। এর ফলে খুব দ্রুত দেশে ভ্যাকসিনের ঘাটতি মিটে যাবে৷ মৃত্যু মিছিল থামাতে জরুরি ভিত্তিতে এ বিষয়ে পদক্ষেপ করুক মোদি সরকার”৷

আপাতত দু’ ধরনের টিকা ভারতে তৈরি হচ্ছে, ‘কোভিশিল্ড'(Covishield) এবং ‘কোভ্যাক্সিন’
(Covaxin)৷ যথাক্রমে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক সংস্থা এই দুই ভ্যাকসিন তৈরি করছে৷

মঙ্গলবার কেজরিওয়াল বলেছেন, কেন্দ্রীয় সরকার এই দুই সংস্থার কাছ থেকে টিকা তৈরির ফর্মুলা নিয়ে নিক। তারপর সব কিছু খতিয়ে দেখে, যেসব সংস্থা সুরক্ষিতভাবে টিকা তৈরি করতে পারবে, তাদের হাতে দেওয়া হোক ভ্যাকসিনের ফর্মুলা৷ একাধিক যোগ্য সংস্থাকে ভ্যাকসিন তৈরির অনুমতি দেওয়া হলে, স্বল্পদিনেই দেশে মিটে যাবে ভ্যাকসিন সংকট৷ একইসঙ্গে কেজরি বলেছেন, “প্রয়োজনে করোনা- ভ্যাকসিনের রয়্যালটি বাবদ সেরাম ও ভারত বায়োটেককে টাকাও দিতে পারে সংস্থাগুলি”।
দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্রের এই কাজ করার অধিকার আছে। দেশের যত সংস্থা টিকা তৈরি করতে সক্ষম, তাদের টিকা তৈরির নির্দেশ দিক কেন্দ্র৷ প্রত্যেক ভারতীয়ের টিকা পাওয়ার অধিকার আছে।”

আরও পড়ুন:১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, জানাচ্ছে পর্ষদ

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...