Tuesday, June 23, 2026

১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, জানাচ্ছে পর্ষদ

Date:

Share post:

১ জুন থেকে শুরু হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। এমনটাই জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের সঙ্গে আলোচনা চলছে রাজ্য সরকারের। কবে হবে মাধ্যমিক পরীক্ষা? আদৌ হবে তো? কীভাবেই বা মিলবে রেজাল্ট? তবে কি মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হবে না বাতিল করা হবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে রাজ্য সরকারের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের আলচনার পরেই। এই মূহুর্তে শুরু হয়ে গিয়েছে বৈঠক।

করোনার বাড়বাড়ন্তে ইতিমধ্যেই গণপরিবহনে যাত্রী সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পড়ুয়া এবং অভিভাবকদের প্রশ্ন, যদি পরীক্ষা হয়, তাহলে পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছানো হবে, তাও ঠিক করতে হবে প্রশাসনকে৷ দ্রুত মাধ্যমিকের ভবিষ্যৎ স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছিল।

আরও পড়ুন-ফের শিরোনামে দেব, কোভিড-আক্রান্তের নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে খাবার

গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাধ্যমিক নিয়ে আলোচনা করে যত দ্রুত সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, ইতিমধ্যে আইসিএসই দশম সিবিএসই-র দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে।

Advt

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...