Wednesday, June 24, 2026

করোনার ‘ভারতীয় ভাইব্রান্ট’ সবচেয়ে ভয়ঙ্কর, জানাল হু

Date:

Share post:

করোনার ‘ভারতীয় ভাইব্রান্ট’ ( Indian vibrant of coronavirus) সবচেয়ে ভয়ঙ্কর। জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু (World health organisation, who)। বি ১.৬১৭ গোত্রের ভারতীয় করোনা ভাইরাসকে “অতি সংক্রামক” (most dangerous and harmful virus)বলে আখ্যা দিল হু। এই ভাইরাস অন্য প্রজাতির করোনা ভাইরাসের তুলনায় অনেক বেশি সংক্রামক এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। প্রাথমিক তদন্তের পরে জীবাণু গবেষকরা জানতে পেরেছেন যে, রূপান্তরিত এই ভাইরাস চিকিৎসা প্রতিরোধে ভীষণভাবে সক্ষম। অর্থাৎ রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে বাধা দেয় এই ভাইরাস। আর এটির জিন মিউটেশন ক্ষমতা এতটাই বেশি যে ভ্যাকসিন প্রয়োগের পরেও সেটিকে প্রতিরোধ করতে এই ভাইরাস সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে খুব দ্রুত অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে ভারতীয় স্ট্রেন। যা রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। জানা গিয়েছে, ভারতীয় করোনাভাইরাসের নতুন স্ট্রেনের জন্যই এদেশে আক্রান্ত ও মৃতের সংখ্যার এত বাড়বাড়ন্ত। ইতিমধ্যেই ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় প্রজাতির ভাইরাস। ভারতীয় ভাইরাসের প্রথমবার খোঁজ মেলে অক্টোবর মাসে । এখনও অবধি মোট ৪৫০০টি নমুনা পাওয়া গিয়েছে এই ভারতীয় ভ্যারিয়েন্টের। এছাড়াও হু-র সাপ্তাহিক মহামারী আপডেটে জানানো হয়েছে ৪৪টি দেশ বাদে আরও পাঁচটি দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। ভারতের বাইরে ব্রিটেনেই সবথেকে বেশি সংখ্যক ভারতীয় ভ্যারিয়েন্টের ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। ফলে এবার ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পর ভারতের করোনা ভাইরাসকেও বিশেষ চিন্তার কারণ বলে আখ্যা দেওয়া হল।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...