Friday, June 26, 2026

রাজস্থানে চিড়িয়াখানায় সিংহের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ

Date:

Share post:

ফের সিংহের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস (coronavirus) । ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর চিড়িয়াখানায় ( Jaipur zoo off Rajasthan)। আপাতত একটি সিংহের শরীরেই সংক্রমণ ধরা পড়েছে। জানা গিয়েছে সিংহটির নাম ত্রিপুর। মনে করা হচ্ছে উপসর্গহীন করোনা আক্রান্ত কোনও মানুষের দেহ থেকেই এই সিংহটি শরীরে সংক্রমণ হয়েছে । এই ঘটনার পরই ওই চিড়িয়াখানার অন্য পশুদের থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সিংহী, অন্য এক সাদা বাঘের নমুনা পরীক্ষা হলেও তাদের শরীরে কোনও সংক্রমণ নেই। পাশাপাশি ওই চিড়িয়াখানার প্রত্যেক কর্মী এবং সাফাইওয়ালার করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটউটের যুগ্ম ডিরেক্টর কেপি সিং জানিয়েছেন, পাশাপাশি দুটি চিড়িয়াখানা থেকেই ১৩টি পশুর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে ছিল তিনটি সিংহ, তিনটি বাঘ ও একটি চিতা। এছাড়া পাঞ্জাবের ছাতবির চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ, এক কৃষ্ণসার হরিণ ও ভাম বিড়ালের নমুনা নেওয়া হয়েছিল। যদিও সেইসব পরীক্ষার রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...