Tuesday, April 7, 2026

২০ জনের করোনা পজিটিভ, বন্ধ করে দেওয়া হল খড়গপুর আইআইটি। 

Date:

Share post:

একই ক্যাম্পাসে ২০ জনের করোনা পজিটিভ ( Corona positive)। তাই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামিকাল ১৪ মে থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে খড়গপুর আইআইটির ক্যাম্পাস। কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত আইআইটি খড়্গপুর সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। সব ক্লাসই অনলাইনে চলবে। যে পড়ুয়ারা ক্যাম্পাসে রয়েছেন, তাঁদের বাড়ি চলে যেতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যাপক, অধ্যাপিকা, অন্য শিক্ষাকর্মীদের এবং বাকি কর্মীদেরকেও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ক্যাম্পাসের মধ্যে থেকে নিজেদের কাজ করতে পারবেন। তবে, ক্যাম্পাসের মধ্যে থাকা বাজার, দোকান সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ক্যাম্পাসের মধ্যে থাকা সেলুন, বিউটি পার্লার, জিমনেশিয়াম, সুইমিং পুল, রেস্তোরাঁ বন্ধ থাকবে।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...