Thursday, February 5, 2026

দেশে অক্সিজেনের জোগান দিতে ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু সুদ

Date:

Share post:

গত বছর থেকে আজও অভিনেতা সোনু সুদের অতিমারি পরিষেবা অব্যাহত। কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা দেশ । দেশ জুড়ে অক্সিজেনের চরম অভাব। প্রতি মুহূর্তে কোনও না কোনও প্রান্তে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু ঘটছে। ঠিক সেই সময়েই ফের এক অভিনব উদ্যোগ নিলেন সোনু সুদ (Sonu Sood)। দেশের বিভিন্ন স্থানে অক্সিজেনের জোগান দিতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) আনছেন মানুষের সেবায় নিয়োজিত এই অভিনেতা।
এক বিবৃতি থেকে জানা গিয়েছে, শুরুতে অন্তত ৪টি প্ল্যান্ট আনা হবে। মহারাষ্ট্র এবং দিল্লির মতো সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে বসানো হবে এই প্ল্যান্ট। প্রথম প্ল্যান্ট আগামী ১০-১২ দিনের মধ্যেই দেশে চলে আসবে।


সোনু জানিয়েছেন , সময় এখন সব থেকে বেশি দামি। আমি এবং আমার দল মিলে খুব চেষ্টা করছি যাতে অক্সিজেন প্ল্যান্টগুলি তাড়াতাড়ি এ দেশে পৌঁছয়। আর কত মানুষ মরবে!
অভিনেতা আরও জানিয়েছেন, এই প্ল্যান্টগুলি শুধুমাত্র যে হাসপাতালগুলিতে অক্সিজেনের সরবরাহ করবে, তাই নয়, অক্সিজেন সিলিন্ডার আর ফাঁকা পড়ে থাকবে না। এর ফলে অনেক রোগীর প্রাণ বাঁচতে পারে।
গোটা খরচটাই নিজের পকেট থেকে দেবেন সোনু ।অভিনেতা জানিয়েছেন, “অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা যা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেয়েছি, সেগুলি যেখানে যেখানে প্রয়োজন মুমূর্ষূ কোভিড রোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ জন্য নিজের ১০ কোটি টাকার সম্পত্তি বন্ধকও রেখেছেন অভিনেতা।


গত ১ বছর ধরে নিজের পকেটের টাকা খরচা করে যেভাবে তিনি দুস্থ পরিযায়ী শ্রমিক থেকে কোভিড রোগীদের সেবা করে গিয়েছেন, কখনও বা অনাথ শিশুর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আজ আমজনতার কাছে সোনু সুদ ‘ঈশ্বরের দূত’। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত মুম্বইবাসীরা তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন সাহায্য প্রার্থনা করে। কাউকে ফিরিয়ে দেননি সোনু। সবার অভাব-অভিযোগ শুনে সাহায্যের হাত বাড়িয়েছেন।

Advt

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...