Monday, April 6, 2026

ছেলে নিয়ে যান: রাস্তায় শিশু ফেলে হাঁক বাবার, শেষে কোল পেল একরত্তি

Date:

Share post:

৬ মাসের শিশুপুত্রের খোঁজ পেল বাড়ির লোক। মাস ছয়েকের শিশুপুত্রকে নিয়ে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায় ৬ নং এলগিন রোডে। ওই ব্যক্তি পথচলতি মানুষকে বারবার করে শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য বলতে থাকেন। ঘটনায় উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর অসীম বোস।

সেখান থেকে ফেসবুক লাইভ করেন অসীম বোস। যোগাযোগের জন্য নিজের ফোন নম্বর দেন। এরপরই যোগাযোগ করেন বাড়ির লোকেরা। এরই মধ্যে পরিবারের সদস্যরা ফোন করেন। তাঁরা জানান, গতকাল রাতে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন অনির্বাণ মুখার্জি। (ওই ব্যক্তির নাম) সকালে বাড়ি ফিরে আসেন। আবার বেরিয়ে যান। যাওয়ার সময় ৬ মাসের বাচ্চাকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি। এরপর ফুলবাগান থানায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। অসীম বোসের ফেসবুক লাইভ দেখেই তারা খোঁজ পায়।

আরও পড়ুন- হামলার মুখে বিজেপি সাংসদ, গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট

জানা গিয়েছে, ওই ব্যক্তি কাঁকুড়গাছির বাসিন্দা। বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। অনির্বাণ মুখার্জির বাড়ির সদস্যরা গিয়েছেন শিশুটিকে নিতে। পরিবারের লোক জানিয়েছেন, অনির্বাণ মুখার্জি করোনা পজেটিভ হওয়ার পরই তিনি এমন অদ্ভুত আচরণ শুরু করেছেন।

ভবানীপুর থানার পুলিশ ও ৭০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটরের উপস্থিতিতে শিশুকে তুলে দেওয়া হয় মায়ের হাতে।

Advt

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...