Friday, April 3, 2026

বিজেপির কথামত অসমের ত্রাণশিবিরে আশ্রিতদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল

Date:

Share post:

শীতলখুচি ও দিনহাটার পরে এবার রাজ্য লাগোয়া অসমে ত্রাণশিবির পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, শুক্রবার বেলা ১০টা নাগাদ কোচবিহারের সড়ক পথে লাগোয়া রাজ্য অসমের আগমনীর রাঙ্গাপালি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন।গেরুয়া শিবিরের দাবি,  ভোটের পরে কোচবিহারের একাধিক  গ্রামে তৃণমূলের লাগাতার হামলায় তাঁদের ওই সমর্থকেরা প্রাণ বাঁচাতে অসমে আশ্রয় নিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করে এপ্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলার তরফে দাবি করা হয়েছে,  এমন কোনও ঘটনার কথা তাঁদের জানা নেই। বরং করোনা পরিস্থিতি মোকাবিলা করার দিকটিই তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন।

গতকালই নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কোচবিহারের মাথাভাঙা এবং শীতলখুচি পরিদর্শন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখান থেকে দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান তিনি।  রাজ্যপালের দাবি, ভোটের পর থেকে কোচবিহারে যে অশান্তি হচ্ছে তাতেই বিজেপি দলের সমর্থকরা আক্রান্ত হয়েছেন এবং সুবিচার পাচ্ছেন না।

অন্যদিকে, কোচবিহারে দফায় দফায় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হয় রাজ্যপালকে। এমনকি তাঁকে কালো পতাকা দেখান জনতার একাংশ। এ প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা নেতাদের বক্তব্য, কোভিড সংক্রমণের সময়ে ভ্যাকসিন কেন পাওয়া যাচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিতে দেরি করছে সে দিকে গুরুত্ব না দিয়ে রাজনীতি করতে আসরে নেমেছেন রাজ্যপাল। সে জন্যই আমজনতা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এদিন সকালে হেলিকপ্টারে কোচবিহার থেকে অসমে যাওয়ার কথা ছিল রাজ্যপালের. কিন্তু, আবহাওয়া খারাপ হওয়ার কারনে বিএসএফের হেলিকপ্টারের উড়ান সম্ভব হয়নি। তাই সড়ক পথে অসমে যান রাজ্যপাল। কোচবিহার সার্কিট হাউজে রাতে ছিলেন তিনি। সকালে সেখান থেকে অসমের ধুবরী জেলার আগমনিতে পৌঁছন  রাজ্যপাল।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...