Sunday, February 1, 2026

শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে ফের তলব সিআইডির

Date:

Share post:

কোচবিহারের শীতলকুচিতে(Shital Kuchi) ভোটারদের ওপর কেন্দ্রীয় বাহিনীর(Central force) গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি(CID)। তদন্ত নেমে ফের একবার কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করল তদন্তকারী দল। এর আগে দুবার তলব করা হলেও সিআইডির ডাক এড়িয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিবর্তে অতিমারীর কারণ দেখিয়ে ভিডিও কনফারেন্সের আবেদন জানানো হয় তাদের তরফ থেকে। তবে সে আবেদন খারিজ করে দেয় সিআইডি। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় ভবানী ভবনে সশরীরে হাজিরা দিতে হবে তাদের।

আরও পড়ুন:শক্তি বাড়িয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তৌকতাই, সর্তকতা জারি মৌসম ভবনের

সিআইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে আলাদা আলাদাভাবে তলব করা হয়েছে সিআইডির তরফে। এই নিয়ে এখনো পর্যন্ত তিনবার তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হলো জওয়ানদের। প্রসঙ্গত, নির্বাচন চলাকালীন শীতলকুচির জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ভোট দিতে আসা চারজনের। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে কেন্দ্রীয় বাহিনীর দিকে। যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয় আত্মরক্ষার্থে এই হামলা। ঘটনার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ক্ষমতায় আসার পর এই ঘটনার তদন্ত করা হবে। সেইমতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয় সিআইডিকে। সিআইডি সূত্রে জানা যাচ্ছে, সেদিন কোন পরিস্থিতিতে কার নির্দেশে গুলি চালানো হয়েছিল, তার বিস্তারিত জানতে এই তলব করা হয়েছে ওই জওয়ানদের।

Advt

spot_img

Related articles

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...

রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু রবিদাস জন্ম জয়ন্তী (Guru Ravidas Birth Anniversary)। চলতি বছর রবিদাসজীর ৬৪৯...

বাজেটের দিন অর্থমন্ত্রীর শাড়িতে দক্ষিণ ভারতীয় রেশম শিল্পের ছোঁয়া

ফেব্রুয়ারির পয়লা তারিখে চলতি বছরের প্রথম কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মহিলা অর্থমন্ত্রী...

বড় পারদ পতনের ইঙ্গিত নেই, কুয়াশা ঘেরা রবিবাসরীয় সকালের সাক্ষী দক্ষিণবঙ্গ

ছুটির দিনে তাপমাত্রা সামান্য কমল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও শীতের (Winter) আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যায়। চলতি...