Saturday, June 27, 2026

প্রশান্ত কিশোরের নাম করে নেতাদের থেকে টাকা আদায়ের অভিযোগ একটি গ্যাংয়ের বিরুদ্ধে, গ্রেফতার ২

Date:

Share post:

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নাম করে কংগ্রেস নেতাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগ একটি গ্যাংয়ের বিরুদ্ধে। ঘটনা পাঞ্জাবের। টাকার বিনিময়ে ভোটের টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই লুধিয়ানা পুলিশ রাকেশ কুমার ভাসিন ও রজত কুমার রাজা নামে দু’জনকে গ্রেফতার করেছে। তবে গ্যাংয়ের মূল চক্রীর এখনও কোনও খোঁজ মেলেনি বলেই খবর। খোঁজ চলছে।

আগামী অর্থাৎ ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা ভোট। সূত্রের খবর, ওই বিধানসভা ভোটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের হয়ে কাজ করবেন প্রশান্ত কিশোর। তাই শুধুমাত্র কংগ্রেস নেতাদেরই লক্ষ্য করে টাকা তুলছিল এই গ্যাং। পুলিশের তরফে জানা যাচ্ছে, প্রশান্ত কিশোরের নাম করে কংগ্রেস নেতাদের ফোন করে নির্বাচনী টিকিটের লোভ দেখাত এই গ্যাংয়ের সদস্যরা। প্রায় অনেক নেতাদের কাছ থেকেই ৫ কোটি টাকা তুলেছে এই গ্যাংয়ের সদস্যরা।

আরও পড়ুন-নন্দীগ্রামে গিয়ে ফের প্রশাসনকে তোপ ধনকড়ের, অতৃপ্ত আত্মা: পাল্টা কুণাল

সূত্রের খবর গ্রেফতার হওয়া ২ ‌জনেই শিবসেনা (‌সূর্যবংশী)‌–র সদস্য। গ্যাংয়ের মূল চক্রী গৌরব শর্মার খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক রাকেশ ভাসিন ৪ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন। তাঁকে পাঞ্জাব সরকারই এই নিরাপত্তা দিয়েছিল। ইতিমধ্যেই গ্যাংয়ের সদস্যরা বাটালার প্রাক্তন বিধায়ক, সাঙ্গুরের দুই স্থানীয় নেতা ও জলন্ধরের প্রাক্তন মেয়রকে ভোটের টিকিটের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে। জানা গিয়েছে, পরবর্তী টার্গেট ছিল লুধিয়ানার এক বিধায়ক। পুলিশ জানিয়েছে, গ্যাংয়ের সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও যোগাযোগ নেই। কিন্তু এরা প্রশান্ত কিশোরের নাম ভাঙিয়ে টিকিটের প্রতিশ্রুতি দিয়ে পাঞ্জাব, হরিয়ানা, বিহার, রাজস্থানের একাধিক নেতার থেকে টাকা হাতিয়েছে।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...