Saturday, June 27, 2026

কতদিন পর মিলবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ? আজ থেকেই চালু হয়েছে নয়া নিয়ম

Date:

Share post:

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ মিলবে অন্তত ১২ সপ্তাহ অর্থাৎ ৮৪ দিন পর। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, কোভিশিল্ড-এর প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ৷

শুরুতে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ছিল চার থেকে ছয় সপ্তাহ। তারপর তা বেড়ে হল ৬ থেকে ৮ সপ্তাহ। এবার এই নিয়ম বদলালো। দুটি ডোজের মাঝের ব্যবধান হল ১২ সপ্তাহ অর্থাৎ ৩ মাস। শনিবার অর্থাৎ আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং টিকা প্রদান কেন্দ্র এই নিয়ম চালু হয়েছে৷

আরও পড়ুন-কেন্দ্রের ভেন্টিলেটর রাজ্যগুলিতে সঠিক ব্যবহার হচ্ছে কিনা অডিটের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘোষণার পরই অভিযোগ উঠেছে, ভ্যাকসিনের ঘাটতির কারণেই প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে সরকার৷ যদিও যে বিশেষজ্ঞ কমিটি এই প্রস্তাব সরকারকে দিয়েছিল, তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ ওই বিশেষজ্ঞ কমিটির এক সদস্য দাবি করেছেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতেই কোভিশিল্ড-এর দু’টি ডোজের মধ্যে ফারাক বাড়ানো হয়েছে৷ এর সঙ্গে টিকার ঘাটতির কোনও সম্পর্ক নেই৷ তিনি আরও জানিয়েছেন, কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ফারাক ৩ মাসের বেশি হলে তার কার্যকরিতে দাঁড়ায় ৬৫ থেকে ৮৮ শতাংশ৷ ওই বিশেষজ্ঞের দাবি, প্রাথমিক ভাবে কিছু কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে দু’টি ডোজের মধ্যে ৪৪ সপ্তাহ তফাতের কথা বলা হয়েছিল৷ কানাডায় তা ৪ মাস করা হয়েছে৷ তিনি আশ্বস্ত করেছেন, ১ মাসের ব্যবধানে প্রথমে যাঁরা কোভিশিল্ড-এর দু’টি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই৷ তাঁদের শরীরেও এই ভ্যাকসিন যথেষ্ট ভাল ভাবে অ্যান্টিবডি তৈরির কাজ করবে৷

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...