Monday, April 6, 2026

কেন্দ্রের ভেন্টিলেটর রাজ্যগুলিতে সঠিক ব্যবহার হচ্ছে কিনা অডিটের নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নজরে এসেছিল কেন্দ্রীয় সরকারের(central government) পাঠানো ভেন্টিলেটরগুলি(ventilator) ব্যবহার করছে না বহু হাসপাতাল। গুরুতর এই পরিস্থিতিতে গুদাম ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে জীবনদায়ী এইসব চিকিৎসা সামগ্রী। যার জেরেই এবার রাজ্যগুলিকে পাঠানো ভেন্টিলেটর অডিট করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার আধিকারিকদের সঙ্গে উচ্চস্তরের এক বৈঠকে পিএম কেয়ার্সের(pm cares) টাকার ভেন্টিলেটর সঠিক ব্যবহার হচ্ছে কিনা জানার জন্য অডিট করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী(Prime Minister)।

দেশের করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে শনিবার প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি বলেন, করোনাযুদ্ধে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও শক্তিশালী করতে হবে। গ্রামাঞ্চলে অক্সিজেন সরবরাহের জন্য একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি রাজ্যগুলিতে টিকাকরণের গতি কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। তবে এসব কিছুর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভেন্টিলেটর অডিট।

আরও পড়ুন:‘রবীন্দ্রনাথ হতে একজন ব্যর্থ, আর একজন গান্ধী হতে চেষ্টা করছেন’, সায়নীর নিশানায় রাজ্যপাল

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, একাধিক রাজ্যের হাসপাতলে কেন্দ্রের তরফে পাঠানোর ভেন্টিলেটর গুদামে পড়ে নষ্ট হচ্ছে। বিষয়টি কেন্দ্রে কানে যাওয়ার পর ভেন্টিলেটর সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা অডিট করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি স্বাস্থ্যকর্মীদের ভেন্টিলেটর ব্যবহারের উপযুক্ত প্রশিক্ষণ না থাকে সে ক্ষেত্রে প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একাধিক রাজ্য থেকে অভিযোগ উঠেছে পিএম কেয়ার্সের টাকায় কেনা ভেন্টিলেটর অকেজো। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস শাসিত রাজ্য পাঞ্জাব ও রাজস্থানকে। এহেন অভিযোগের মাঝেই এবার ভেন্টিলেটর অডিটের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...