Monday, April 6, 2026

অমিত মিত্রের চিঠিতে ঘুম ভাঙল, তড়িঘড়ি ডাকা হল জিএসটি কাউন্সিলের বৈঠক

Date:

Share post:

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জিএসটি কাউন্সিলের বৈঠক কেন ডাকা  হয়নি   সেই প্রশ্ন তুলে কড়া চিঠি দিয়েছিলেন কেন্দ্রকে। আর তাতেই টনক নড়ল কেন্দ্রের। তড়িঘড়ি ডাকা হল জিএসটি কাউন্সিলের বৈঠক। প্রায় আট মাস বাদে ২৮ মে ভার্চুয়াল মাধ্যমে তা আয়োজিত হবে। এই বৈঠকের অন্যতম আলোচনার বিষয় হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থাপিত দু’টি ইস্যু। এক, রাজ্যগুলির বকেয়া জিএসটি মেটানো। দুই, ভ্যাকসিন সহ কোভিড চিকিৎসার উপকরণ তথা ওষুধে জিএসটি মকুবের দাবি। মমতার প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়ে বৈঠকে এই দাবি তুলবে বিজেপি বিরোধী রাজ্যগুলি।

এটি জিএসটি কাউন্সিলের ৪৩তম বৈঠক। অর্থ দফতরের হিসেব বলছে, জিএসটি খাতে পশ্চিমবঙ্গের বকেয়া ৫ হাজার কোটি টাকা। বিগত আর্থিক বছরে রাজ্যগুলিকে ৭০ হাজার কোটি টাকা জিএসটি ক্ষতিপূরণ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২০-’২১ অর্থবর্ষের জন্য এখনও অন্তত ৬৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যগুলির। তার উপর কোভিড সংক্রমণের এই চাপ। আগামী বৈঠকে তাই দু’টি ইস্যুতেই কেন্দ্র বনাম রাজ্য তীব্র সংঘাত হওয়ার সম্ভাবনা।

কারণ, সিংহভাগ রাজ্যই চাপ দেবে, অবিলম্বে বকেয়া জিএসটি মিটিয়ে দিক কেন্দ্র। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যুটি হল, ভ্যাকসিন, করোনার ওষুধ ও চিকিৎসা উপকরণ এবং অক্সিজেন কনসেনট্রেটরের উপর থেকে জিএসটি মকুবের দাবি।
তাই এবারের জিএসটি কাউন্সিলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

Advt

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...