Monday, June 8, 2026

করোনা মোকাবিলায় গাফিলতি, মোদিকে কাঠগড়ায় তুললেন RSS প্রধান ভাগবত

Date:

Share post:

করোনা মোকাবিলায় গাফিলতি ও ব্যর্থতার অভিযোগ তুলে এতদিন বিরোধী শিবিরই প্রধানমন্ত্রী মোদির সমালোচনায় মুখর ছিলো৷ এবার ওই একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের রাশ যে সংগঠনের হাতে রয়েছে, সেই RSS-এর প্রধান মোহন ভাগবতের (RSS chief Mohan Bhagwat) নিশানায় নরেন্দ্র মোদি (Modi)৷ ভাগবতের মন্তব্যে স্পষ্ট হয়েছে, সঙ্ঘ আর সেভাবে আস্থাভাজন বলে মনেই করছেনা মোদিকে৷

দেশে ভয়াবহ হয়ে ওঠা করোনা (COVID19) সংক্রমণ নিয়ন্ত্রণে ঢিলেঢালা মনোভাব প্রদর্শনের জন্য কেন্দ্রীয় সরকারের গাফিলতিকেই দায়ী করলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। সঙ্ঘ প্রধানের মন্তব্য, “করোনার প্রথম ঢেউয়ের পর সরকার গা ছাড়া মনোভাব নিয়েছিলো। সরকার ও প্রশাসন এবং সাধারণ মানুষ, কেউই গুরুত্ব দিইনি। অথচ সবাই জানতাম যে দ্বিতীয় ঢেউ আসছে। চিকিৎসকরাও আমাদের সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু, দেশের সরকার পাত্তা দেয়নি।” ঠিক এভাবেই ভাগবত মোদি সরকারের ব্যর্থতা ও গাফিলতিকেই নিশানা করেছেন৷

সংক্রমণ ও তার জেরে মৃত্যু মিছিলের জেরে গোটা দেশ আতঙ্কিত, ভীত, চরম হতাশার শিকার দেশবাসী। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ও ইতিবাচক মনোভাব তৈরি করতে ‘পজিটিভিটি আনলিমিটেড’ নামে ধারাবাহিক বক্তৃতা সভা চালু করেছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই কাজ করছে RSS-এর ‘কোভিড রেসপন্স টিম’। গত ১১ মে থেকে সঙ্ঘের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। শনিবার সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। ভার্চুয়াল মাধ্যমে এদিন ভাষণ দেওয়ার সময়ই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের এই আকাশছোঁয়া প্রকোপের জন্য দেশের সরকার ও দেশবাসীকে এক সারিতে দাঁড় করান তিনি। একইসঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে সরকারের শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তৈরি থাকা উচিত বলেও মন্তব্য করেছেন ভাগবত।

সঙ্ঘপ্রধানের বক্তব্য, এখন ওরা বলছে, তৃতীয় ঢেউও আসতে পারে। তাহলে কি আমাদের ভয় পাওয়া উচিত? নাকি ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে বিজয়ী হতে সঠিক মনোভাব বজায় রাখতে হবে? সঙ্ঘপ্রধান বলেন, ভারতকেও এই মহামারী জয় করতে হবে। জীবন-মৃত্যুর এই চক্র চলতেই থাকবে, এতে আমরা ভয় পাই না। এটা হল সেই পরিস্থিতি, যা আমাদের ভবিষ্যতের জন্য প্রশিক্ষিত করে তোলে। সাফল্য চূড়ান্ত গন্তব্য নয়। আবার ব্যর্থতাতেই সব শেষ নয়। সাহস জারি রাখাটাই আসল কথা।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...