Monday, May 11, 2026

কোভিড রোগীদের জন্য সেফ হোম তৈরি করে দিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত

Date:

Share post:

দেশ হোক বা রাজ্য, রোজই করোনা আক্রান্তের (Corona pandemic)সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু-মিছিল। বেড নেই। অক্সিজেন নেই। হাসপাতালে জায়গা নেই। এই নেই দুনিয়ায় করোনা আক্রান্তদের (covid patient)দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। শুধুমাত্র কোভিড রোগীদের (Covid Positive) জন্য তিনি তৈরি করে দিলেন একটি সেফ হোম (safe home for covid-19 patient)। জানা গেছে, শেষ মুহূর্তের কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেসব মিটে গেলে আগামী মঙ্গলবার থেকেই এখানে পরিষেবা পাবেন করোনা আক্রান্তরা। লেক মার্কেটের কাছে বাণীচক্র (Bani chakra school near Malik market)স্কুলটিকেই করোনা আক্রান্তদের সেফ হোম (Safe Home) করে তোলা হল । যেখানে থাকছে ২০টি বেড। সাতটি অক্সিজেন কনসেনট্রেটর। ২০টি অক্সিজেন সিলিন্ডারও। শুধু থাকা এবং চিকিৎসা পরিষেবাই নয়, এখানকার ক্যান্টিনে সুলভ মূল্যে খাওয়ার ব্যবস্থাও থাকছে কোভিড রোগীদের জন্য। তবে সবটাই করা হয়েছে ঝাঁ চকচকে অত্যাধুনিক ভাবে। যাতে রোগীদের এতটুকুও অসুবিধা না হয়।

কেন হঠাৎ এমন পরিকল্পনা? যিশুর বললেন, “এপ্রিল থেকেই এরকম কিছু একটা করার ভাবনা ছিল। কোভিড আক্রান্তদের জন্য একটা নিরাপদ হোমের ব্যবস্থা করা যায় কিনা সেটাই ভাবছিলাম। এই ভাবনার কথাটা বন্ধু ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে (music composer indradeep Dasgupta) বললাম। তারপর দুজনে মিলেই সেফ হোমের জন্য ভাল একটা জায়গা খুজছিলাম। কিন্তু পাচ্ছিলাম না। এরপর আমাদের এই ইচ্ছার কথা যে কোনভাবেই হোক দেবলীনা(devlina Kumar) জানতে পারে । দেবলীনা ওর বাবা রাসবিহারীর নবনির্বাচিত বিধায়ক দেবাশিস কুমারকে(Debashish Kumar MLA Rashi Bihari) জানায়। আমি সরাসরি উনাকে ফোন করে আমরা কি করতে চাইছি সেটা জানাই। উনি দু-একদিন সময় চাইলেন। তারপরই বাণীচক্র স্কুলটা ফাঁকা করে সেফহোম তৈরির ব্যবস্থা করে দেন।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...