Saturday, April 4, 2026

অদ্ভুত রীতি, মৃত্যুর পর পরিজনের মৃতদেহ আনন্দ করে পুড়িয়ে খায় এই জনজাতি

Date:

Share post:

সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে অভিযোজিত হয়েছে সমাজের রীতি-নীতি। কুসংস্কার, প্রাচীন প্রথাকে ছুড়ে ফেলে দিয়ে সময়ের সঙ্গে সভ্য হয়েছে মানুষ। তবে সভ্যতার বিবর্তন হলেও সমাজের রন্দ্রে রন্দ্রে এখনো এমন কিছু প্রাচীন সংস্কার থেকে গিয়েছে যা দেখলে বিস্মিত হতে হয়। তেমনই এক প্রাচীন প্রথা ‘নরভক্ষণ'(Endocannibalism)। হ্যাঁ ঠিকই পড়েছেন এখনো পৃথিবীতে এমন জনজাতি রয়েছে যারা ‘নর ভক্ষণ’ করে। সম্প্রতি মানুষের মাংস খাওয়া এমনই প্রাচীন এক জনজাতির খোঁজ পাওয়া গেল দক্ষিণ আমেরিকার (South America) ব্রাজিল(Brazil) ও ভেনেজুয়েলায়(Venezuela)। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ানে’ প্রকাশিত হয়েছে মানুষের মাংস খাওয়া এই জনজাতির অদ্ভুত রীতিনীতি সংক্রান্ত এক প্রতিবেদন।

আরও পড়ুন:‘রাধে’ ছবির ভিলেন, সাংরে স্টিহেলট্রিমের আসলে কে জানেন

দা গার্জিয়ান সূত্রে খবর, ব্রাজিল ও ভেনেজুয়েলায় বসবাসকারী এই জাতি ইয়ানোমামি(Yanomami)নামে পরিচিত। সভ্য জগতের ছোঁয়া এদের পারিপার্শ্বিক সমাজকে উন্নত করলেও, আধুনিক সভ্যতা থেকে শত যোজন দূরে থাকতেই পছন্দ করে এই জনজাতি। শুধু তাই নয় কঠোরভাবে নিজেদের সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্য মেনে চলে তারা। জানা গিয়েছে, ইয়ানোমামি জনজাতির মানুষের মৃত্যুর পর মৃতদেহ সৎকারের রীতি বড় অদ্ভুত। পরিবারের কোন সদস্যের মৃত্যু হলে সেই মৃতদেহের মাংস পুড়িয়ে পরিবারের বাকি সদস্যের পাশাপাশি আত্মীয় পরিজন সকলে মিলে খাওয়া হয়। ইয়ানোমামি জনজাতির বিস্ময়কর এই রীতি দেখলে যে কারোরই চক্ষুচড়কগাছ হওয়ার জোগাড় হতে বাধ্য।

কিন্তু কেন এমন অদ্ভুত রীতি পালন করে ইয়ানোমামিরা? এর পেছনে আমাজন জঙ্গলে বসবাসকারী ওই প্রজাতির মানুষের যুক্তি, মৃত্যুর পর শরীরে বাস করা আত্মাকে সংরক্ষিত করাটা জরুরী। তাদের দাবি আত্মা তখনই শান্তি পায় যখন সেই মৃতদেহকে আগুনে পুড়িয়ে মৃতের পরিজন তা ভক্ষণ করে। আর ঠিক এই কারণেই এই জাতির মানুষ পরিবারের সদস্যের মৃত্যুর পর তার মৃতদেহ আগুনে পুড়িয়ে তারপর সকলে মিলে হাসিমুখে তা খেয়ে নেয়। শুধু তাই নয়, পরিবারের সদস্যের মৃত্যু হলে এরা মৃত ব্যক্তির স্মরণে গান করে শোক পালনও করে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...