Saturday, April 4, 2026

সম্পূর্ণ বেআইনি গ্রেফতার, CBI ভুল ব্যাখ্যা দিচ্ছে, অভিমত আইনি মহলের

Date:

Share post:

আদালতে চার্জশিট পেশ করার সময় অভিযুক্তদের আদালতে থাকতেই হবে, কোনও আইনেই এমন কথা বলা নেই৷ অথচ CBI এই যুক্তিই দিচ্ছে৷ CBI সম্পূর্ণ বেআইনিভাবে নারদ- মামলায় চারজনকে গ্রেফতার করেছে৷ কলকাতার একাধিক বিশিষ্ট আইনজীবী এদিন এমনই অভিমত জানিয়েছেন৷ তাঁদের বক্তব্য, আইনে বলা আছে, আদালতে চার্জশিট পেশ করার পর, যাদের নাম ওই চার্জশিটে থাকবে, তাঁদের জানানো হয়৷ এরপর প্রয়োজন হলে অভিযুক্তরা জামিন নিতে পারে৷

আইনজীবীদের বক্তব্য, CBI-কে স্পষ্ট ভাবে জানাতে হবে, কোন আইনে বলা আছে চার্জশিট পেশের দিন অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে হাজির করতেই হবে৷ ওদিকে রাজনৈতিক মহলের বক্তব্য, গোটা বিষয়টি প্রতিহিংসামূলক৷ বিজেপি তথা কেন্দ্রের নির্দেশে বাংলাজুড়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে৷ কোভিডের কারনে রাজ্যজুড়ে কার্যত লকডাউন৷ CBI এবং কেন্দ্রীয় বাহিনী লকডাউন বিধি লঙ্ঘন করে একের পর এক তৃণমূল নেতাদের বাড়ি চড়াও হয়ে তাঁদের গ্রেফতার করেছে৷ বিপর্যয় মোকাবিলা আইনকে তোয়াক্কা না করায় CBI এবং কেন্দ্রীয় বাহিনী আইনত অভিযুক্ত৷ এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...