Saturday, April 4, 2026

আমিও উডবার্নে ভর্তি হব, এসএসকেএমে আবদার বৈশাখীর

Date:

Share post:

উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়ার বায়না করে এসএসকেএম-এ চড়া নাটক করলেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার মাঝরাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় চার হেভিওয়েট নেতা- সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়(Shobhan Chattopadhyay)কে। অসুস্থ বোধ করায় মঙ্গলবার ভোরে মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তারপরেই চূড়ান্ত নাটক। উডবার্ন ওয়ার্ডে শোভন চট্টোপাধ্যায়ের কাছাকাছি একটি বেড তার জন্য ব্যবস্থা করে দেওয়া আবদার জানান শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishskhi Benarjee)।

বিভিন্নভাবে এসএসকেএম কর্তৃপক্ষের উপর বৈশাখী চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে খবর, তাকে জানানো হয় কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়া উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যায় না। কিন্তু তারপরেও আবদার চালিয়ে যেতে থাকেন উচ্চশিক্ষিত এই মহিলা।

হাসপাতাল সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায় ও নাকি একই আবদার নিয়ে এক তৃণমূল নেতাকে ফোন করেছিলেন। তিনিও চান, তার কাছাকাছি কোন বেডে যেন বৈশাখীর থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।

আরও পড়ুন-৪ নেতা-মন্ত্রীর তরফে রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টে, বুধবার শুনানি

শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বাকি যে ৩ নেতার জেল হেফাজত হয়েছে, তাদের পরিবারের সদস্যরা কিন্তু এই ধরনের কোনো আবদার করেননি।

অনেকের মতে তিনি শোভন চট্টোপাধ্যায়ের কতটা কাছের তিনি সেটা দেখানোর জন্যেই এসব করছেন বৈশাখী। সোমবার, নিজাম প্ল্যালেসে শোভনকে নিয়ে যাওয়ার পরেই সেখানে পৌঁছে যান তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। পরে তিনি সেখান থেকে চলে যান। কিন্তু সর্বক্ষণ উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়ের ছেলে। এদিকে বৈশাখীর দাবি, তিনি সকালে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই নিজাম প্যালেস ঢুকেছিলেন। তারপর তাকে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসতে। এরপর মাঝরাতে প্রেসিডেন্সি জেলের দরজা ধাক্কিয়েছেন প্রাক্তন এই কলেজ অধ্যক্ষ। চিৎকার করছেন। রীতিমতো হুমকি দিচ্ছেন। আর এরপর মঙ্গলবার আর এক কাঠি উপরে গিয়ে তিনি সোজাসুজি উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়ার বায়না ধরলেন। এ ঘটনার আকস্মিকতায় প্রথমে সবাই হকচকিয়ে যান। পরে এই নিয়ে হাসির ফোয়ারা ছোটে।

তবে, এসব করে বৈশাখী শুধু শোভন চট্টোপাধ্যায় নন, তার সঙ্গে গ্রেফতার হওয়া বাকি আরো তিন জনকেই সমস্যায় ফেলছেন বলে মত রাজনৈতিক মহলের।

Advt

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...