Saturday, April 4, 2026

কোভিশিল্ডের টিকা নিলে রক্ত জমাট বাঁধতে পারে, অবশেষে স্বীকার করল কেন্দ্র

Date:

Share post:

কোভিশিল্ডের (covishield vaccine) টিকা নিলে রক্ত জমাট বাঁধার (thrombosis)মতো ঘটনা ঘটতে পারে। অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য স্বীকার করে নিল। যদিও এ নিয়ে যাতে সাধারণ মানুষের মধ্যে ভয় বা আতঙ্কের সৃষ্টি না হয় সেব্যাপারেও সাবধান হতে চাইছে স্বাস্থ্যমন্ত্রক। তবে সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে রক্ত জমাট বাধার ঘটনা বিশেষ নেই বললেই চলে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে সাধারণ মানুষের মধ্যে রক্ত জমাট বাঁধা নিয়ে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে আলাদাভাবে একটি নির্দেশিকা জারি করা হল।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতে রক্ত জমাট বাঁধা বা থ্রম্বোসিসের ঘটনা প্রায় নেই বললেই চলে। টিকাপ্রাপ্ত ৭০০ জনের মধ্যে ৪৯৮ জনকে পরীক্ষা করে দেখা গিয়েছে স্রেফ ২৬ জনের শরীরে জমাট বেঁধেছে রক্ত।

১০ লক্ষ করোনা টিকাপ্রাপকের মধ্যে গড়ে ১ জনের শরীরেও জমাট বাঁধছে না রক্ত। গড়ে ০.৬১ জন মানুষের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা দেখা গিয়েছে, সুতরাং এই পার্শ্বপ্রতিক্রিয়ার নজির ভারতে নেই । তবু টিকা নেওয়ার ২০ দিনের মধ্যে যদি এই উপসর্গগুলি দেখা যায়, তবে যেখান থেকে টিকা নেওয়া হয়েছে, সেই কেন্দ্রে অবশ্যই জানাতে হবে। যদি রক্ত জমাট বাঁধে তবে এই উপসর্গগুলি হতে পারে।

শ্বাসকষ্ট

বুকে ব্যাথা

হাতে ব্যাথা । হাত ফুলে যাওয়া

টিকার জায়গায় ও তার চারপাশে লাল লাল ছোপ।

পেটে ব্যাথা।

বমি হতেও পারে নাও হতে পারে।

খিঁচুনির সমস্যা ।

মাথা ব্যাথা।

দেহের কোনও একটি অংশে দুর্বলতা বা প্যারালাইসিস।

অস্পষ্ট দৃষ্টি বা চোখে ব্যাথা কিংবা দ্বিগুণ দেখা।

মানসিক অবস্থার পরিবর্তন, চিন্তাভাবনায় সংশয় । কিংবা অবসাদ বোধ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...