Friday, April 3, 2026

লকডাউনে রঘুনাথপুরে বিনামূল্যে খাবার দেবে ‘দিদির রান্নাঘর’

Date:

Share post:

কলকাতা থেকে কার্যত বেশ কিছুটা দূরে রঘুনাথপুরে করোনা আবহে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস ।
রঘুনাথপুরে এবার দলে প্রার্থী ছিলেন হাজারী বাউরি। মূলত তার উদ্যোগে এই কর্মকাণ্ডে সামিল হয়েছেন কয়েক’শ যুব তৃণমূল কর্মী। আগামীকাল থেকে এই অভিনব উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ভাত, ডাল, তরকারি, ডিম, মাছ আর চাটনি। কমিউনিটি কিচেনের নাম দেওয়া হয়েছে ‘দিদির রান্নাঘর’।

মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও স্থানীয় বিধায়কের উদ্যোগে যুব তৃণমূল কর্মীরা ঝাঁনিয়ে পড়েছে এই কমিউনিটি কিচেন চালাবার জন্য

পুরুলিয়া যুব তৃণমূল সম্পাদক সাদ্দাম হোসেন আনসারি জানিয়েছেন, আপাতত প্রতিদিন আগামী এক তারিখ পর্যন্ত বেলা ১২ টা থেকে ৩ টে পর্যন্ত এখানে দুপুরের খাবার পাওয়া যাবে । লকডাউনের সময়সীমা বাড়লে ,এই কমিউনিটি কিচেনের দিনও তারা বাড়াতে চান। প্রতিদিন ১০০ জনের মুখে তারা অন্ন তুলে দিতে চান। যে কেউ এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। তবে একবেলাই মিলবে খাবার।

হাজারী বাউরির জানিয়েছেন, লকডাউনে যাতে কেউ অভুক্ত না থাকেন,সেই কারণেই এই উদ্যোগ । আগামী ১৫ দিন মধ্যাহ্নভোজ সরবরাহের পর পরিস্থিতি, প্রয়োজন বুঝে ‘দিদির রান্নাঘর’-এর পরিষেবার সময়সীমা বাড়ানো হতে পারে। তবে আপাতত উদ্যোক্তাদের মূল লক্ষ্য, করোনা আবহে লকডাউনের মাঝে কাউকে যেন একটু খাদ্য সংস্থানের জন্য চিন্তা করতে না হয়।
রঘুনাথপুর হাসপাতাল এখন যেহেতু কোভিড হাসপাতাল, সেই কারণে ওই হাসপাতালের সামনে লোকনাথ বাবার মন্দিরে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আগের লকডাউনেও এই ধরনের উদ্যোগ তারা নিয়েছিলেন শিক্ষকদের সহযোগিতায় ।

Advt

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...