Wednesday, June 24, 2026

ওড়িশায় বাড়ল লকডাউনের সময়সীমা, ফের জারি নয়া নির্দেশিকা

Date:

Share post:

ওড়িশায় বাড়ল লকডাউনের সময়সীমা। করোনাভাইরাসের জেরে বিধ্বস্ত পট্টনায়কের রাজ্য। সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। ওড়িশা সরকার জানিয়েছে, আগামী ১ জুন বিকেল ৫ টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। লকডাউন শুরু হয়েছিল গত ৫ মে। ১৪ দিনের লকডাউন জারি ছিল।

প্রথম পর্যায়ের লকডাউন আগামীকালই শেষ হচ্ছিল প্রথম পর্যায়ের লকডাউন। তার আগেই ফের লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল পট্টনায়ক সরকার। এদিন নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, চালু থাকবে জরুরি পরিষেবা। মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত। পাশাপশি জারি থাকবে সাপ্তাহিকভাবে দোকান-বাজার বন্ধের নিয়ম। বিয়ে এবং নানান সামাজিক অনুষ্ঠানে মোট ৫০ জন উপস্থিত থাকতে পারবে।

আরও পড়ুন-একদিনে করোনা প্রাণ কেড়েছে ৫০ জন ডাক্তারের

মঙ্গলবার মুখ্যসচিব সুরেশ মহাপাত্র জানিয়ে দেন, যাঁরা এই নির্দেশিকা মানবে না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। উল্লেখ্য, ওড়িশায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩২১জন। এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬লক্ষ ৩৩ হাজার ৩০২ জন। গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ২২ জনের। মোট মৃতের সংখ্যা ২ হাজার ৩৫৭।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...