Saturday, June 20, 2026

ভোট পরবর্তী গেরুয়া স.ন্ত্রাস! কোচবিহারের শীতলকুচিতে গু.লিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান

Date:

Share post:

গত ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট হয়েছে কোচবিহারে। কিন্তু ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরও রাজনৈতিক সংঘর্ষ লেগেই রয়েছে। সেই আবহে এবার শীতলকুচিতে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গুরুতর জখম অবস্থায় তৃণমূলের ওই নেতা কোচবিহারের হাসপাতালে চিকিৎসাধীন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তদন্ত শুরু করেছে পুলিশ।

গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নাম অনিমেষ রায়। শীতলকুচির লালবাজার পঞ্চায়েতেের প্রধান তিনি। গতকাল, বৃহস্পতিবার সন্ধেয় দলীয় কাজেই বেরিয়েছিলেন অনিমেষ। রাতে নিজের স্কুটারে বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর হাঁটুতে গুলি লাগে। রাস্তায় লুটিয়ে পড়েন অনিমেষ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে গুলিবিদ্ধ নেতাকে দেখতে যান তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

তৃণমূলের একটি অংশের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পিছনে রয়েছে। কোচবিহারে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বিজেপির। হার কার্যত নিশ্চিত বুঝেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তারা।

আরও পড়ুন- মালদহে বজ্রাঘাতে মৃত ১২, মমতার নির্দেশে আহতদের পাশে তৃণমূলের জেলা সভাপতি

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...