Saturday, April 4, 2026

ব্যর্থতা ঢাকতেই প্রতিহিংসা,’ কেন্দ্রকে তোপ অভিনেতা পরমব্রত’র

Date:

Share post:

“ব্যর্থতা ঢাকতেই প্রতিহিংসার পথে ওঁরা। মানুষকে প্ররোচনা দিচ্ছে এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে”। আরও একবার কেন্দ্রকে নিশানা করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata chatterjee)। সোমবার রাতেই টুইট করে পরমব্রত কেন্দ্রের ‘ফাঁদে পা’ না দিতে অনুরোধ জানানোর পাশাপাশি বলেছেন, “ব্যর্থতা ঢাকতেই এই প্রতিহিংসা”৷

সোমবার CBI যেভাবে তৃণমূলের নেতাদের গ্রেফতার করেছে, তার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় “করোনা মোকাবিলায় নিজের ব্যর্থতা ঢাকতেই কেন্দ্র এই সমস্ত ‘নাটক’ করছে”।

ওদিকে রাতেই পরমব্রত লেখেন, “ব্যর্থতা ঢাকতেই প্রতিহিংসার পন্থা নিচ্ছে ওঁরা। মানুষকে প্ররোচনা দিচ্ছে এবং করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন। কাজে থাকুন।”কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই প্রথমবার পরম সরব হলেন, এমন নয়, মোদি সরকারের কাজে যে তিনি খুশি নন এর আগেও তা একাধিকবার বুঝিয়েছেন। অক্সিজেন সঙ্কট, জাতীয় স্তরে করোনা মোকাবিলায় গাফিলতি, এই ইস্যুতেও আগে সরব হয়েছেন। এবার তৃণমূল হেভিওয়েটদের গ্রেফতারির প্রতিবাদেও সরব হলেন পরমব্রত ৷

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...