Saturday, April 4, 2026

ভেড়ার পাল নিয়ে রাজভবনের গেটের সামনে অভিনব প্রতিবাদ

Date:

Share post:

অনেক ধরনের বিক্ষোভ দেখেছেন । কিন্তু কখনও ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখাতে দেখেছেন? অথচ বাস্তবে তাই ঘটল। প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে ভেড়ার পাল নিয়ে রাজভবনের গেটের সামনে অভিনব প্রতিবাদ বিক্ষোভের সাক্ষী থাকল শহর। রাজ্যপাল না, ভেড়ার পাল এই স্লোগান দিয়ে মঙ্গলবার রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখান সুমন মিত্র নামে এক ব্যক্তি ।
সোমবার রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই । এই ঘটনার প্রতিবাদে উত্তাপ ছড়িয়েছে গোটা বাংলায় । এদিন রাজ্যপালের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ভেড়া নিয়ে বিক্ষোভ দেখান এই ব্যক্তি । যদিও পুলিশ দ্রুত সরিয়ে দেয় ওই বিক্ষোভকারীকে ৷

তার অভিযোগ, করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউনের সময় প্রতিহিংসার রাজনীতিতে ইন্ধন দিয়ে সাধারণ মানুষের জীবন সংকটে ফেলে দিয়েছেন রাজ্যপাল। একদল ভেড়া নিয়ে এসে বিক্ষোভ দেখান তিনি । রাজ্যপালকে ভেড়ার পালের সঙ্গে তুলনা করেন ।
সুমন বলেছেন, “রাজ্যপাল ভেড়ার পালের মতো কাজ করেছেন । যেখানে মানুষ অক্সিজেন পাচ্ছে না । হাসপাতালে ভর্তি হতে না পেরে বহু মানুষ মারা যাচ্ছেন । দিন আনা দিন খাওয়া মানুষরা বাড়ি থেকে বেরোতে পারছেন না । অনাহারে দিন কাটছে বহু গরীব মানুষের । এই পরিস্থিতির মধ্যে এইভাবে রাজ্যের মন্ত্রীদেরকে গ্রেফতার করা কখনওই ঠিক হয়নি । এইভাবে গায়ের জোরে গ্রেফতার করার ফলে করোনা পরিস্থিতি আরও সংকটজনক জায়গায় চলে যাচ্ছে । তিনি জানিয়েছেন, দোষীদের অবশ্যই বিচার হবে । কিন্তু তার জন্য আগে উপযুক্ত পরিস্থিতি থাকা দরকার । যেভাবে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক ৷
এর পাশাপাশি এদিন তিনি বলেন, ‘‘রাজ্যপালের এই হঠকারী সিদ্ধান্তের জন্য করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে । মন্ত্রীদের হঠাৎ করে গ্রেফতার করার জন্য মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন গতকাল । কোভিড প্রটোকল ঠিকমতো মানা হয়নি । উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এর ফলে করোনা আরও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে । এইসবের জন্য একমাত্র রাজ্যপাল দায়ী ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...