Saturday, April 4, 2026

সময়ের খেলা! আজ ফিরহাদের পক্ষে সওয়াল কুণালের

Date:

Share post:

এর নাম সময়। না হলে এই বৃত্ত দেখা যায়!

কুণাল ঘোষ তখন বিতর্কিতভাবে বন্দি। রাজীবকুমার অ্যান্ড কোম্পানি গ্রেপ্তার করেছে। তীব্র প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কুণাল- কোর্টে এবং জেলে।

সেই সময় সাংবাদিকরা প্রতিক্রিয়া চেয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। তিনি বলেছিলেন,” জেলের আসামীর কথাকে আপনারা গুরুত্ব দিতে পারেন, আমি দিই না। তদন্তকারীরা দরকার মনে করেছেন, ধরেছেন।”

আরেকটি ক্ষেত্রে একই প্রতিক্রিয়া ছিল তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। তিনি কুণালকে ” জেলের আসামী” বলে মন্তব্য করেছিলেন।

ঘটনাচক্রে, ঠিক সাতবছর পরের দৃশ্য।

প্রেসিডেন্সি জেলে ঢুকছেন সেই ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়। ফিরহাদের চোখে জল। শোভনের হয়ে তিড়িংবিড়িং লাফাচ্ছেন তাঁর সুবর্ণগোলক। আর সোমবার তাঁদের গ্রেপ্তার থেকে রাত পর্যন্ত মিডিয়াতে এই গ্রেপ্তারের সময় ও পদ্ধতি নিয়ে প্রতিবাদে সরব সেদিনের আক্রান্ত কুণাল ঘোষ। ফিরহাদের হয়ে ব্যাট ধরে তিনি চ্যানেলে চ্যানেলে বলছেন,” এই করোনাযুদ্ধের সময় কেন কলকাতার প্রশাসককে গ্রেপ্তার করা হল?”

সেই সময় যাঁরা কুণালের জন্য ছুটে বেড়াতেন, সেই ঘনিষ্ঠমহল অনেকেই সোমবার রাতে বার্তা পাঠিয়েছেন,” পৃথিবীটা গোল। ঈশ্বর আছেন।”

খোদ কুণালকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে এড়িয়ে বলেন,” আমি তৃণমূল পরিবারের সদস্য ছিলাম, আছি, থাকব। এই মুহূর্তে দলের একজন সাধারণ সৈনিক হিসেবে আমার যা কর্তব্য, আমি তাই করছি।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...