Friday, June 12, 2026

বার্জ-P305 থেকে উদ্ধার ১৪ মৃতদেহ, টাউকটের দাপটে মৃতের সংখ্যা বেড়ে ৬৩

Date:

Share post:

ঘূর্ণিঝড় টাউকটের(Tauktae) দাপটে বেহাল অবস্থা মহারাষ্ট্র- গুজরাটের। ঝড়ের কবলে পড়ে আরব সাগরে আটকে পড়া বার্জ P305 জাহাজে রীতিমতো অভিযান চালিয়ে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করল ভারতীয় নৌ সেনা(Indian Navy)। পাশাপাশি ১৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এই জাহাজ থেকে। সবমিলিয়ে গুজরাট(Gujarat) এবং মহারাষ্ট্রে(Maharashtra) টাউকটের দাপটে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৬৩।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় টাউকটের কারণে আরব সাগরে মুম্বইয়ের থেকে কিছুটা দূরে সমুদ্রে আটকে পড়ে বার্জ P305। আটকে যাওয়া এই জাহাজ থেকে নাবিকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইন্ডিয়ান নেভি, কোস্টগার্ড সহ একাধিক এজেন্সি। বুধবার সেখান থেকে উদ্ধার হল ১৪ জনের মৃতদেহ। তবে শুধু বার্জ P305 নয়, সমুদ্রে ঝড়ের কবলে পড়ে GAL কনস্ট্রাক্টরও। নৌসেনার তরফে অভিযান চালিয়ে সেখানকার সকলকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ঝড়ের দাপটে বেহাল অবস্থা গুজরাট ও মহারাষ্ট্রের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত এই দুই রাজ্যের মোট মৃতের সংখ্যা ৬৩। গুজরাটে মৃতের সংখ্যা ৪৫ জনেরও বেশি। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৮ জনের।

আরও পড়ুন:চূড়ান্ত অসাবধানতা বিজেপি-শাসিত রাজ্যের সরকারি হাসপাতালে, ইঁদুর খুবলে খেল সদ্যজাতর গোড়ালি!

গুজরাট ও দমন দিউ-এর পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সমস্ত জায়গায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা চাক্ষুষ দেখবেন তিনি। পাশাপাশি আহমেদাবাদে ৮ রিভিউ মিটিং করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advt

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...