Monday, April 6, 2026

 ২০ লাখ ডোজ টিকা পেতে কানাডার সহায়তা চাইল বাংলাদেশ

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

কানাডার কাছে অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনাওয়ে প্রিফন্টেইন বিদেশ মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় মোমেন কানাডার রাষ্ট্রদূতকে জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা টিকার ৩ কোটি ডোজ সংগ্রহের চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু এখন কভিড-১৯ নিয়ে ভারতে কঠিন পরিস্থিতিতে রয়েছে, যে কারণে তাদের কাছ থেকে মাত্র ১ কোটি ২ লাখ ডোজ টিকা পাওয়া গেছে।
বাংলাদেশে দ্বিতীয় ডোজ চালু রাখার জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরিভিত্তিতে প্রয়োজন। বর্তমানে এটি বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার।

কানাডার মন্ত্রী অনিতা আনন্দের সম্প্রতি দেওয়া একটি বক্তব্যের উল্লেখ করে মন্ত্রী মোমেন বলেন, কানাডা সরকার উন্নয়নশীল দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার বাড়তি ভ্যাকসিন বিতরণ করতে পারে বলে অনিতা জানিয়েছেন। তাই কমপক্ষে ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরিভিত্তিতে বাংলাদেশকে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য কানাডার হাইকমিশনারের প্রতি অনুরোধ জানান তিনি।

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পৃথকভাবে টিকা দেওয়ার ক্ষেত্রে সহায়তা দিতেও কানাডার প্রতি আহ্বান জানান মন্ত্রী মোমেন।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...