Monday, April 27, 2026

নারদকাণ্ডে বঙ্গে সিবিআই তৎপরতা, মমতার পাশে দাঁড়ালেন বিরোধীরা

Date:

Share post:

বঙ্গ দখলের লক্ষ্যে বিজেপি(BJP) যখন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তখন মমতার পাশে এসে দাঁড়িয়েছিলেন সমস্ত অকংগ্রেসী বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী(chief minister) হওয়ার পর একজোট হয়ে মমতাকে শুভেচ্ছা জানান তারা। এবার নারদ কাণ্ডে(Naroda scam) তৃণমূল(TMC) নেতা মন্ত্রীদের গ্রেফতারের ঘটনা ফের মমতার পাশে দাঁড়াতে দেখা গেল জাতীয় রাজনীতির সকল বিরোধী নেতৃত্বকে(opposition party)। শুধু তাই নয় বিজেপি ও বঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছে রাজ্যের বাম-কংগ্রেসের মতো দলগুলিকেও।

নারদ মামলায় সোমবার রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের পাশাপাশি মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনায় রাজ্যপালের আচরণের তীব্র নিন্দা করে কংগ্রেস ও বামেরা। এরপর একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে দেখা যায় আরজেডি, সমাজবাদী পার্টি, শিবসেনার মত দলের শীর্ষ নেতৃত্বদের। আরজেডি নেতা মনোজ কুমার ঝা বলেন, ‘জগদীপ ধনকড়ই পশ্চিমবঙ্গের প্রকৃত বিরোধী নেতা! মনে হয়, দিল্লির শাসকেরা পশ্চিমবঙ্গের বিপুল পরাজয় এখনও হজম করে উঠতে পারেননি।’ তোপ দেগে তিনি আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে সিবিআই যা করেছে, তাতে অবাক হচ্ছি না। কয়েক বছর ধরে মোদী সরকার যা করছে, তাতে এটাই প্রত্যাশিত ছিল।’

আরও পড়ুন:নারদ-মামলা স্থানান্তরের আর্জিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীকে যুক্ত করেছে CBI

পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ বলেন, ‘পশ্চিমবঙ্গের ভোটে বিরাট ভাবে হেরে যাওয়ার পরে বিজেপি চক্রান্ত করছে এবং এটা চালিয়ে যাবে তারা। তৃণমূল নেতাদের গ্রেফতারের ঘটনা থেকেই তা প্রমাণিত।’ বিজেপিকে কটাক্ষ করে এক সুরে তোপ দেগেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘মোদি সরকার যে ভাবে সিবিআই-কে কাজে লাগাচ্ছে সেটা নিঃসন্দেহে রাজনৈতিক চাল। আর রাজ্যপাল যে ভাবে রাজনৈতিক আগ্রহ দেখাচ্ছেন, দেশবাসী তা ভাল ভাবে মেনে নেবে না।’ শুধু তাই নয় নারদ মামলার অপরাধী তালিকায় মুকুল রায় ও শুভেন্দু অধিকারী সবার আগে থাকলেও সিবিআই তাদের কেন ডাকলো না তা নিয়েও প্রশ্ন তুলেছেন সঞ্জয় রাউত। সব মিলিয়ে নারদ কাণ্ড নিয়ে যখন তোলপাড় বঙ্গ রাজনীতি ঠিক সেইসময় ফের একবার মমতার পাশে এসে দাঁড়াতে দেখা গেল দেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলিকে।

Advt

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...