Saturday, April 4, 2026

কাঞ্চন মল্লিকের উদ্যোগে প্যারিমোহন কলেজেও সেফহোম

Date:

Share post:

রাজ্যে বেলাগাম করোনা (Corona)। এবার সংক্রমণ মোকাবিলায় উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজেও সেফহোম (Safehome) চালু করতে চলেছে হুগলি (Hoogli) জেলা প্রশাসন | বিধায়ক কাঞ্চন মল্লিকের উদ্যোগে নিরাপদ নিভৃতবাস তৈরি হতে চলেছে। টুইট (Tweet) করে এ খবর জানান উত্তরপাড়ার নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। জেলা প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে টুইট বার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড (Covid) আক্রান্তদের কাছে |মঙ্গলবার, জেলা প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসক, স্বাস্থ্য আধিকারিক, উত্তরপাড়ার বিধায়ক, প্যারিমোহন কলেজে গিয়ে পরিকাঠামো ঘুরে দেখেন | মোট ২০ টি শয্যার এই সেফহোমে ১০টি পুরুষ ও ১০টি বেড মহিলাদের জন্য বরাদ্দ রাখা হবে। সব সময়ের জন্য থাকবেন চিকিৎসক ও নার্স। থাকছে ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থাও। ২৪ ঘণ্টা থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও। করোনায় মৃদু উপসর্গের রোগীদের এখানে রাখা হবে | এছাড়া যে সকল করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে একান্তবাসের সুবিধা নেই, তাঁরাও এই সেফহোমে থাকতে পারবেন।

ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, সরকারি স্কুলগুলিকেও রূপান্তরিত করা হবে সেফহোমে | মঙ্গলবারই রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত কলকাতা-সহ বিভিন্ন জেলার স্কুলগুলিতে তৈরি হবে নিশ্চিন্ত নিভৃতবাস | এই বিষয়ে উত্তরপাড়ার যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “এলাকার মানুষের সার্থে আমাদের বিধায়ক এই সেফহোমের ব্যবস্থা করেছেন। যখন যার যেটা দরকার উত্তরপাড়ার যুব তৃণমূলের কর্মীরা পাশে দাঁড়িয়েছে”।

Advt

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...