Friday, June 26, 2026

দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, বাড়ল আক্রান্তের সংখ্যাও

Date:

Share post:

রাজ্যে দাপিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। লকডাউন করেও কোনওমতেই ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল সংক্রমণ। পাশাপাশি বাড়ল মৃত্যুও। যা গত দেড় বছরের মধ্যে সর্বাধিক। একদিনে এত মৃত্যু আগে কখনই হয়নি।

বৃহস্পতিবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬। গত একদিনে সেরে উঠেছেন ১৮ হাজার ৯১০ জন। ফলে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫১০ জন। বর্তমানে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড মৃত্যু হয়েছে। এদিন করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৬২ জনের। যা রেকর্ড। এখনও পর্যন্ত করোনায়  মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, ৮৯৫।

তবে স্বস্তি দিচ্ছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩,৪৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিন ৪ হাজারের আশেপাশে ছিল। শহরেই মৃত্যু হয়েছে ৩৬ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪,১১৮ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের।

আরও পড়ুন- মমতার জয়যাত্রার এক দশক, যাত্রা শুরু আর এক লড়াইয়ের

Advt

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...