Friday, June 26, 2026

মোদির বৈঠক নিয়েও ‘রাজনীতি’ মমতার, নারদে নীরব থাকলেও টুইটে বিঁধলেন শুভেন্দু

Date:

Share post:

কোভিড (covid) পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার সুযোগ না পেয়ে প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ​বৈঠক শেষে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কোনও কথা বলার সুযোগ দেননি। সৌজন্য না দেখিয়ে উল্টে ডেকে অপমান করেছেন। আর মুখ্যমন্ত্রীর এই দাবির পরই টুইট করে এর প্রতিবাদ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যিনি সব বিষয়ে কথা বললেও নারদের বিতর্কে নীরব।

টুইটে শুভেন্দু লিখেছেন, স্বভাবসিদ্ধ কায়দাতেই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজকর্মে মুখ্যমন্ত্রীর যে বিন্দুমাত্র আগ্রহ নেই, তা প্রমাণিত। বৈঠকে অবিজেপি রাজ্যের ৭ জেলার মধ্যে ৫ জেলার জেলাশাসক বক্তব্যও রেখেছেন বলে উল্লেখ করেন এই বিজেপি নেতা। তিনি জানান, ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের জেলাশাসকরা কোভিড মোকাবিলা নিয়ে মতামত দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চললেও মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাতের পথে চলেন বলে অভিযোগ শুভেন্দুর।

আরও পড়ুন- দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড রাজ্যে, বাড়ল আক্রান্তের সংখ্যাও

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...