Friday, June 26, 2026

‘ববিকে ফেরানোর দায়িত্ব আমার’, ফিরহাদের বাড়ি গিয়ে তাঁর পরিবারকে আশ্বস্ত করলেন মমতা

Date:

Share post:

নারদকাণ্ডে(Narada scam) গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim)। বৃহস্পতিবার নবান্ন(Nabanna) থেকে ফেরার পথে চেতলায় মেয়রের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ফিরহাদ কন্যা সাব্বা হাকিমের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। তাঁর পরিবারকে আশ্বস্ত করে মমতা বলেন, ‘মন খারাপ করো না। ববি জামিন পাবে।’ একই সঙ্গে তিনি এটাও জানান, ‘ববি আমার দলের গুরুত্বপূর্ণ সৈনিক ওকে অন্যায় ভাবে আটক করা হয়েছে। ওকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার।’ জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফিরহাদ হাকিমের বাড়িতে যান সেই সময় ফিরহাদের স্ত্রী বাড়ি ছিলেন না। মেয়র কন্যার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর।

প্রসঙ্গত, নারদ কাণ্ডে গ্রেফতারের ঘটনার পর মানসিকভাবে ফিরহাদ হাকিম অত্যন্ত ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে। বুধবার রাতে সংশোধনাগারের হাসপাতালে রাখা হয়েছিল তাঁকে। প্রায় ১০২ জ্বর আসে তাঁর। সঙ্গে ছিল পেটে ব্যথা। তবে এই অবস্থাতেও হাসপাতালে যেতে রাজি হননি তিনি। সংশোধনাগারের এক আধিকারিককে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন তাঁকে নিয়ে যেন কোনওরকম বাড়াবাড়ি না করা হয়।

আরও পড়ুন:মমতার জয়যাত্রার এক দশক, যাত্রা শুরু আর এক লড়াইয়ের

উল্লেখ্য, নারদ মামলায় গত সোমবার হঠাৎ গ্রেফতার করা হয় রাজ্যের দুই মন্ত্রীসহ চারজনকে। এই তালিকায় ছিলেন মেয়র তথা পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আচমকা সিবিআইয়ের এহেন পদক্ষেপে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। সোমবারই নিম্ন আদালতে তাদের জামিন মঞ্জুর করা হলেও, মাঝরাতে জামিনে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন এই ৪ ভিভিআইপি। কলকাতা হাইকোর্টে চলছে শুনানি।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...