Friday, April 3, 2026

‘পুলিশ হেফাজতে’ তরুণের মৃত্যু, পোলবায় উত্তেজনা

Date:

Share post:

‘পুলিশ হেফাজতে’ এক তরুণের মৃত্যুর অভিযোগে উত্তেজনা পোলবা (Polba) থানার ঝাপানতলায়। মৃতের নাম শুভঙ্কর আইচ। ঘটনায় আরও একজন হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার ঝাপানতলা এলাকায়। সপ্তাহ খানেক আগে ওই এলাকার বাসিন্দা রবীন ঘোষের (Rathin Ghosh) বাড়িতে চুরি হয়। সেই ঘটনায় সন্দেহের তির ছিল এলাকার এক ১৭বছরের কিশোর এবং শুভঙ্কর আইচের দিকে। গত রবিবার সন্দেহের বশেই রবীন ঘোষের পরিবার শুভঙ্কর ও কিশোরটিকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

প্রথমে দুজন সিভিক ভলান্টিয়ার গেলেও দুজনকে ছাড়েনি রবীনের পরিবার। কোনভাবে তাঁদের হাত থেকে পালিয়ে বাঁচে শুভঙ্কর। পরে পুলিশ গিয়ে আরেকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরদিন পুলিশ খোঁজ চালিয়ে শুভঙ্করকেও আটক করে বলে এলাকাবাসী অভিযোগ, সোমবার রাতে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য দুজনকে দড়ি বেঁধে এলাকায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার সকালেই পোলবা থানা মারফত জানা যায় শুভঙ্কর পোলবা থানার লকআপেই মারা গিয়েছেন। এবং অপর অভিযুক্ত অসুস্থ হয়ে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রবীনের পরিবারকে এলাকায় আটকে রেখে মারধর করা হয়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। রবীনের পরিবারের কাউকেই উদ্ধার করতে পারেনি পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, প্রথমে রবীন ঘোষের পরিবার মার ও পরে পুলিশের মার এই দুই মারেই মৃত্যু হয়েছে শুভঙ্করের। যদিও থানার লকআপে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Advt

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...