Friday, April 3, 2026

“পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা”, নারদকাণ্ডে মুখ খুললেন মমতা

Date:

Share post:

নারদকাণ্ডে(Narada scam) ৪ হেভিওয়েট নেতৃত্বের গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই টালমাটাল বঙ্গ রাজনীতি। এই মামলায় বর্তমানে জেল হেফাজতে থাকা রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম(firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায়ের(Subrata Mukherjee) পাশাপাশি মদন মিত্র(Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন আদালত মনজুর করবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে নারদকাণ্ডে চার নেতার গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, ‘ওদের সঙ্গে যা করা হয়েছে সে অন্যায়ের কোনো সীমা নেই।’ তিনি আরও জানান, “এটা একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা”।

বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নারদ ইস্যুতে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় তাঁকে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমি আদালতের বিষয়ে কোন মন্তব্য করব না তবে ওদের সঙ্গে যা করা হয়েছে সে অন্যায়ের কোনো সীমা নেই। এটা একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা।” পাশাপাশি দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের প্রশংসা করে মমতা বলেন, ‘ববি অনেক কাজ করে এবং ওদের ফুল টিম রাস্তায় নেমে কাজ করে। করোনা ভ্যাকসিন কোভিশিল্ড আসার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রায়ালে অংশ নিয়েছিল ববি। সেই ছেলেটা, সুব্রত দা দের আটকে রাখা হয়েছে।’ মমতা আরো বলেন, “গত চার দিন ধরে কাজ করতে পারছে না। এই করোনা সময়ে ওদের রাজনীতির করার সময় আছে। বিচারাধীন মামলা বলে কিছু বলতে চাইছি না।”

আরও পড়ুন:‘মুখ্যমন্ত্রীদের ডেকে একটি কথাও বলতে দেওয়া হয়নি’, মোদির বৈঠক নিয়ে ক্ষুব্ধ মমতা

উল্লেখ্য, নারদ মামলায় ৪ নেতার গ্রেফতারের ঘটনায় শুরু থেকেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূলসহ প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলি। প্রশ্ন উঠেছে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ আকার নিয়েছে ঠিক সেই সময় শহরের মেয়রকে এভাবে গ্রেফতার করা আদৌ কতটা যুক্তিসঙ্গত। পাশাপাশি এই গ্রেফতারও বেআইনি ভাবে করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। নিম্ন আদালতে জামিন মেলার পর রাতারাতি হাইকোর্ট থেকে জামিন স্থগিতাদেশ এবং একের পর এক শুনানির তারিখ পিছানোর ঘটনায় নানান মহল থেকে উঠেছে প্রশ্ন। এহেন পরিস্থিতির মাঝেই গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাগলেন মমতা।

Advt

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...