Friday, June 12, 2026

নিজাম প্যালেসে “হামলা”, পুলিশ কমিশনারের রিপোর্ট চেয়ে চিঠি পাঠাচ্ছে CBI

Date:

Share post:

নারদা কাণ্ডে (Narada Scam) রাজ্যের চার নেতা-মন্ত্রীর গ্রেফতারের (Arrest) দিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই (CBI) দফতরের বাইরে। নেতাদের গ্রেফতারের প্রতিবাদে দিনভর নিজাম প্যালেসের বাইরে এজেসি বোস রোডের উপর বিক্ষোভ (Aggitation) দেখাতে থাকেন অনুগামীরা। একটা সময় কিছুক্ষণের জন্য উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের। লাঠিচার্জ করার অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে। অপরদিকে, তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে ইট-পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে।

নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ ও হামলার ঘটনায় এবার কলকাতার পুলিশ কমিশনারের ( Commissioner Of Police) কাছে রিপোর্ট তলব করতে চলেছে সিবিআই, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। গত, সোমবার চারজন নেতা ও মন্ত্রী গ্রেফতারের পর বিক্ষোভ, হামলা সামলাতে কলকাতা পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করেছিল? কেন নিজাম প্যালেসে হামলা হল? কারা বিক্ষোভ করল? বিক্ষোভের ঘটনার পর পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? এই বিষয়গুলি নিয়ে রিপোর্ট চাইতে চলেছে সিবিআই। এ ব্যাপারে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠাচ্ছে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে।

Advt

 

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...