Friday, April 3, 2026

ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার, ৫০ হাজারের গণ্ডি পার সেনসেক্সের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫০,৫০৪.৪৮ (⬆️ ১.৯৭%)

🔹নিফটি ১৫,১৭৫.৩০ (⬆️ ১.৮১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার আবারও বড়সড় উত্থান ঘটল দেশের শেয়ারবাজারে। ৯৭৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২৬৯ পয়েন্ট।

আরও পড়ুন:আজ থেকেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’ এর কাজ শুরু হয়ে গেল

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৯৭৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৯৭৫.৬২ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৫০৪.৪৮। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, শুক্রবার নিফটি ২৬৯.২৫ পয়েন্ট বা ১.৮১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,১৭৫.৩০।

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...