Saturday, June 13, 2026

আজ থেকেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’ এর কাজ শুরু হয়ে গেল

Date:

Share post:

২০২১ বিধানসভা নির্বাচনের( election campaign) ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee) সবচেয়ে বড় চমক এবং প্রতিশ্রুতি ছিল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। কথা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস ফের সরকারে ফিরলে যত শীঘ্র সম্ভব ‘দুয়ারে রেশন (duare ration project) চালু করবেন। বাংলার মানুষকে আশার আলো দেখিয়েছিলেন যে খাদ্যের ব্যাপারে আর চিন্তা করতে হবে না । সরকার নিজেই বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসবে। এবার ক্ষমতায় ফিরে সেই কাজই শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ শুক্রবার থেকেই শুরু হয়ে গেল দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট (Pilot Project)।

কীভাবে কাজ হবে? প্রথম পর্যায়ে রাজ্যের মোট ২৮ টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সেই কাজে কতটা সুবিধা বা কতটা অসুবিধা হল তা নিয়ে পরের সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। প্রথম দিনের কাজের সাফল্য এবং ব্যর্থতার ঠিকঠাক হিসেব নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে । তারপর আলোচনা সাপেক্ষে নিয়মিত কাজ শুরু করা নিয়ে নির্দেশিকা তৈরি হতে পারে। এদিন খাদ্যভবনের বৈঠকে নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ উপস্থিত থাকতে পারেননি। ছেলে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি। আর উপস্থিত ছিলেন রেশন ডিলাররা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, পাইলট প্রজেক্ট হিসেবে শুক্রবার থেকেই দুয়ারে দুয়ারে রেশন বিলি শুরু হয়ে যাবে। প্রথম পর্বে রাজ্যের মোট ২২ জেলার ২২টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া শহরাঞ্চলে আরও ৬ টি দোকান থেকে বাড়ি বাডি রেশন পৌঁছে দেওয়া হবে। সবমিলিয়ে মোট ২৮টি রেশন দোকান থেকে দুয়ারে রেশনের কাজ শুরু হবে।

বৈঠক শেষে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ডিলার ফেডারেশনের (AIFPSF) সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের তরফে বেশ কয়েকটি প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে বলা হয়েছে, যেহেতু বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ এই প্রথম হবে এবং বেশ বড় একটা প্রকল্প, তাই আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন। কাজের ধরনও নতুন। তাই ভালো করে বুঝে নিতে হবে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...