Saturday, April 4, 2026

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন

Date:

Share post:

শুক্রবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (North Bengal medical college) হাসপাতালের কোভিড ওয়ার্ডের (fire at covid ward) সিসিইউতে আচমকা আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রের খবর, সঙ্গে সঙ্গেই কর্তব্যরতরা ধোঁয়ায় আচ্ছন্ন ওয়ার্ড থেকে রোগীদের বের করে অন্যত্র নিয়ে যাওয়া শুরু করেন। যেহেতু বাতানুকূল সিসিইউ ওয়ার্ড, তাই দ্রুত জানালার কাঁচ ভেঙে দেন কর্মীরা। ওই ওয়ার্ডে সাত জন রোগী-রোগিণী ছিলেন। তাঁদের কোভিড চিকিৎসার মূল ওয়ার্ডে সরানো হয়। দমকলও পৌঁছয়। তার আগেই কর্মীদের তৎপরতায় আগুন আয়ত্বে আসে। মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান, সকাল ১০টার আগে আচমকা আগুন লাগে। বিদ্যুতের সংযোগ থেকে ধোঁয়া উঠতে দেখে হইচই পড়ে। কর্মীদের তৎপরতায় সব রোগীদের নিরাপদে সরানো হয়। ইতিমধ্যে দমকল পৌঁছে যায়। প্রাথমিক তদন্তের পরে দমকতলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। হাসপাতালের তরফে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...