Friday, June 26, 2026

ভয়াবহ করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদবাসীর সাহায্যার্থে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(corona situation) গোটা দেশের পাশাপাশি রাজ্যের অবস্থাও গুরুতর। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে নিজ জেলার মানুষের সাহায্যার্থে উঠে পড়ে লাগলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী(adhir Ranjan Chowdhury)। মুর্শিদাবাদবাসীর সহায়তার জন্য একাধিক আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন তিনি। যে চিঠিতে তিনি অনুরোধ করেছেন দেশের অন্যান্য রাজ্যগুলির মত মুর্শিদাবাদ(Murshidabad) জেলাতেও যেন সরাসরি পিএম কেয়ারসের অর্থে ডিআরডিও-র ৫০০ শয্যার হাসপাতাল ও রোগীদের সহায়তার জন্য অক্সিজেন প্লান্ট বসানোর।

শুক্রবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক চিঠিতে বীরভূমের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী লেখেন, “রাজ্যের অন্যতম গরিব জেলা মুর্শিদাবাদ। এখানকার মানুষের বার্ষিক গড় আয় দরিদ্র সীমার অত্যন্ত নিচে। ভয়াবহ এই করোনা পরিস্থিতি তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। গুরুতর এই অবস্থায় আমি আবেদন করছি অন্যান্য রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও গুরুতর অসুস্থ করোনা রোগীদের জন্য ডিআরডিও ৫০০ শয্যার করোনা হাসপাতাল গঠন করা হোক।” পাশাপাশি তিনি আরও লেখেন, “প্রধানমন্ত্রীর কাছে আমার দ্বিতীয় অনুরোধ, মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্ত রোগীদের সহায়তার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্লান্ট গঠন করা হোক। একইসঙ্গে তিনি অনুরোধ জানান, করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদবাসীর সাহায্যার্থে উপরোক্ত খাতে পিএম কেয়ারস ফান্ডের অর্থ সরাসরি পাঠানো জন্য।”

আরও পড়ুন:ভোটের আগে ছিল ঘরের ছেলে, এখন তাঁরাই পর! করোনা অতিমারিতে দেখা নেই বিজেপি বিধায়কদের

উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার মুর্শিদাবাদবাসীর সমস্যায় ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। গতবছর লকডাউনের সময় ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সহায়তার আর্জি জানিয়ে ছিলেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। গুরুতর এই পরিস্থিতিতে ফের একবার সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর।

Advt

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...