Tuesday, March 31, 2026

এশিয়ার ধনীদের শীর্ষে আম্বানি, দ্বিতীয় স্থানে এবার আদানি

Date:

Share post:

এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ঠিক পরেই রয়েছে তাঁর নাম। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিশ্বের নিরিখে এই মুহূর্তে ১৩ নম্বরে আম্বানি ও ১৪ নম্বরে আদানির নাম রয়েছে।
রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ যেখানে ৭৬.৩ বিলিয়ন ডলার, সেখানে আদানির মোট সম্পত্তির পরিমাণ ৬৭.৬ বিলিয়ন ডলার। অর্থাৎ সম্পত্তির পরিমাণে রিলায়েন্স কর্ণধারের সঙ্গে গৌতম আদানির তফাৎ মাত্র কয়েক বিলিয়ন ডলার। করোনা আবহের মধ্যেই কেবল ২০২১ সালে গৌতম আদানির সম্পদ বৃদ্ধি পেয়েছে ৩৩.৮ বিলিয়ন ডলার। গোটা বিশ্বের হিসেবে এই সময়ে এর থেকে বেশি সম্পদ বৃদ্ধি পেয়েছে মাত্র দু’জন ধনী ব্যক্তির। অথচ এই সময়কালে আম্বানির সম্পদের পরিমাণ বাড়েইনি উল্টে ক্ষতি হয়েছে। করোনা আবহ শুরুর পর থেকে তিনি হারিয়েছেন ৩৯৮ মিলিয়ন ডলার।
এদিকে ২০২১ সালে গৌতম আদানি, তাঁর ছয় সংস্থা আদানি এন্টারপ্রাইসেস, আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন- এ অনেকটাই লাভ করেছেন। এই ছয় সংস্থার বাজার মূলধন বৃহস্পতিবারের হিসেবে ৮ ট্রিলিয়ন ডলার। ওয়াকিবহাল মহল মনে করছেন, যে গতিতে আদানির সম্পত্তি বাড়ছে, তাতে আম্বানিকে টপকে এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠতে পারেন আদানি।

Advt

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...