Saturday, April 4, 2026

রবিনসন স্ট্রিটের ছায়া! হাওড়ায় স্বামী-বোনের মৃতদেহ আগলে মহিলা

Date:

Share post:

কলকাতার রবিনসন স্ট্রিট কাণ্ডের পুনরাবৃত্তি! স্বামী ও বোনের মৃত্যুর পর তাঁদের পচাগলা দেহ আগলে বসে আছেন এক মহিলা। এবার ঘটনাস্থল হাওড়ার ওলা বিবিতলা।  শুক্রবার সকাল থেকে এই ঘটনার জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিকভাবে অনুমান প্রায় তিন চারদিন ধরে ওই মৃতদেহ আগলে বসে ছিলেন ওই মহিলা। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

মৃতদের নাম নিশিথ রঞ্জন মণ্ডল (৭৫) ও অনিতা ঘোষ (৬০)। নিশিথ রঞ্জন মণ্ডলের শ্যালিকা হলেন অনিতা ঘোষ। স্থানীয় সূত্রে খবর, হাওড়ার চ্যাটার্জিহাটের ওলা বিবিতলায় ভাড়াবাড়িতে স্ত্রী ও শ্যালিকা নিয়ে থাকতেন নিশীথরঞ্জন মণ্ডল। একসময়ে হাওড়া পুরনিগমে চাকরি করতেন। বেশ কিছুদিন ধরেই নীতিশ রঞ্জন মণ্ডলের পরিবারের কাউকে বাড়ির বাইরে বেরোতে দেখেননি স্থানীয়রা। সন্দেহবশত এদিন সকালে এলাকার বাসিন্দারা তাঁদের খোঁজ নিতে ওই বাড়ির দিকে যান। তখনই প্রকাশ্যে আসে হাড়হিম করা ঘটনাটি। খবর দেওয়া হয় চ্যার্টার্জিহাট থানায়। পুলিশ যখন বাড়ির ভিতরে ঢোকে, তখন দেখা যায়, তিনতলার একটি স্বামী নিশীথরঞ্জন মণ্ডল ও বোন অনিতা ঘোষের দেহ আগলে বসে রয়েছেন পাপড়ি মণ্ডল! ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কীভাবে এমন ঘটনা ঘটল? মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- আজ থেকেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’ এর কাজ শুরু হয়ে গেল

Advt

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...