Friday, April 3, 2026

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু এক মহিলার

Date:

Share post:

করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস। দেশে করোনা অতিমারির মধ্যে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যাও। শুক্রবার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে কলকাতায় মারা গেলেন হরিদেবপুরের বাসিন্দা শম্পা চক্রবর্তী। তিনি প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপরই তিনি আক্রান্ত হন ব্ল্যাক ফাঙ্গাসে।

ডেথ সার্টিফিকেটে মৃত্যুর দুটি কারণ লেখা করোনাভাইরাস এবং ব্ল্যাক ফাঙ্গাস। কোনও মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই সংক্রমণের আশঙ্কা থাকে। শম্পা চক্রবর্তীর ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। রাজ্যে যে ৪ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়েছিল তাঁদের মধ্যে শম্পা ছিলেন প্রথম। ব্ল্যাক ফাঙ্গাস দ্বারা সবথেকে বেশি সংক্রমণের ঘটনা সামনে এসছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত প্রায় ১৫০০ মানুষ। ইতিমধ্যেই এই রোগের জন্য তৈরি করা হয়েছে আলাদা ওয়ার্ড। রাজস্থানে করা হয়েছে এই ব্যবস্থা। রাজস্থান, মুম্বই, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়েছে।

 

আরও পড়ুন-ফের বাতিল করা হল পূর্ব রেলের দশটি স্পেশাল ট্রেন

রাজস্থান ও তেলেঙ্গানায় ইতিমধ্যেই মিউকরমাইকোসিসকে মহামারি ঘোষণা করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এখনও পর্যন্ত এমন কিছু জানা যায়নি। রাজ্য স্বাস্থ্যদফতর সূত্রে পাওয়া খবর, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটেরাইসিন। জানা গিয়েছে, রাজ্যের কাছে তা পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। কিন্তু সঠিক সময় ওষুধ প্রয়োগ না করলেই বিপদ। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল সূত্রে খবর, হরিদেবপুরের শম্পা চক্রবর্তীই ছিলেন রাজ্যের প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর অনিয়ন্ত্রিত ব্লাডসুগার ও মিউকরমাইকোসিস নিয়ে শম্ভুনাথে চিকিৎসাধীন ছিলেন। শম্পাকে প্রতি মিনিটে প্রায় ১২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছিল। হঠাৎ একদিন শম্পার নাকের উপরে কালো ছোপ দেখা যায়। চিকিৎসকরা পরীক্ষা করতেই ধরা পরে ব্ল্যাক ফাঙ্গাস। ততক্ষণে শম্পার সাইনাস, মস্তিষ্ক, ফুসফুসে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। শুক্রবার ভোরে মারা যান ৩২ বছর বয়সী শম্পা চক্রবর্তী।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...