Friday, April 3, 2026

হেফাজতে থেকেও সাংবাদিকদের সামনে শোভন, উঠছে কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ

Date:

Share post:

এখনও জামিন পাননি, বিচার-বিভাগীয় হেফাজতেই আছেন শোভন চট্টোপাধ্যায়৷ শুধুমাত্র চিকিৎসার জন্যই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে SSKM হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে৷

হেফাজতে থাকা শোভন চট্টোপাধ্যায় শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে হাইকোর্টের নির্দেশ সরাসরি অমান্য করেছেন৷

এমনই অভিমত আইনি মহলের৷ এই প্রসঙ্গটি CBI যদি আদালতের নজরে আনে, সেক্ষেত্রে হাইকোর্ট কঠোর পদক্ষেপ করতেও পারে, বলছেন আইনজীবীরা৷

কলকাতা হাইকোর্ট শুক্রবার চার নেতা- মন্ত্রীকে গৃহবন্দি করার যে নির্দেশিকা জারি করেছে, সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার কোনও অনুমতিই দেওয়া হয়নি৷ তা সত্ত্বেও ঠাণ্ডামাথায় হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ শনিবার বিকালে SSKM হাসপাতালের করিডোরের জানালা দিয়ে সাংবাদিকদের সামনে আসেন শোভন। ওইখানে দাঁড়িয়েই অভিযোগ করেন, “অপ্রাসঙ্গিক কথা বলছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ।” এভাবে তাঁকে ‘ডমিনেট’ করা যাবে না, বলেও মন্তব্য করেন তিনি৷ শোভন বলেছেন, SSKM-এ না খেয়ে রয়েছেন তিনি। এসব বলতেই তিনি সাংবাদিকদের সামনে এসেছেন বলেও মন্তব্য করেন৷ শোভন জানান, তাঁর আর শারীরিক অসুবিধা নেই। তাঁকে প্রেসিডেন্সি জেলেও পাঠিয়ে দেওয়া হোক, হাসপাতালে থাকতে তিনি আর রাজি নন।

এর পরেই প্রশ্ন উঠেছে, হাইকোর্টের নির্দেশ এভাবে অমান্য করার পর CBI-এর অভিযোগের ভিত্তিতে আদালত কঠোর মনোভাব প্রদর্শন করতেই পারে৷ সেক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়ের ‘বিপদ’ কি আরও বৃদ্ধি পাবে ?

আরও পড়ুন- দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান ‘অধিকারী বিরোধী’ জ্যোর্তিময় কর

Advt

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...