Monday, June 8, 2026

মিথ্যে ধরার মেশিন, ভাইরাল দ্য ফ্যামেলি ম্যানের ভিডিও

Date:

Share post:

মিথ্যে ধরার মেশিন কোথায় পাওয়া যায়? তা নিয়ে এবার তোলপাড় নেটদুনিয়া। কেউ চান তার ভালোবাসার মানুষের মিথ্যে ধরতে , কেউ আবার চান অফিস কলিগদের মিথ্যে ধরতে। ঠিক যেমন ‘ডাক টেলস’ কার্টুনের সেই হার্প। যে মিথ্যে বললেই বলে উঠতো, ‘তুম হো ঝুটে, ঝুটে’। এমন কিছু থাকলে মিথ্যে বলে পার পাওয়া যেত না। তাই মিথ্যে ধরার মেশিনের বড় চাহিদা। কিন্তু কোথা থেকে নেটাগরিকরা এই মেশিন আবিষ্কার করলেন! সম্প্রতি অ্যামাজন প্রাইম আসছে ‘দ্য ফ্যামেলি ম্যান’ সিরিজ ২। তার আগেই একটি প্রোমো রিলিজ করা হয়েছে। যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। সেখানেই এই মিথ্যে ধরার মেশিন দেখা যাচ্ছে।

যদিও দ্য ফ্যামেলি ম্যানের প্রথম সিরিজের ভিডিও এটি। সিরিজ ২ আসার আগেই ভাইরাল হয় এই পুরোনো ভিডিও। প্রথম পার্টের সময় রিলিজ করা এটি। সেখানে দেখা যাচ্ছে মনোজ বাজপেয়ি ওরফে শ্রীকান্তের কাছের বন্ধু জেকে একটি মিথ্যে কথা ধরার মেশিন শ্রীকান্তের বাড়ি নিয়ে আসে। মিথ্যে বলললেই ওই মেশিন আওয়াজ করতে শুরু করে দেয়। এই এপিসোডটি আগেও বেশ জনপ্রিয় হয়েছিল। সিরিজ ২ রিলিজের আগেই আরও একবার ভাইরাল হল এই ভিডিওটি। নেটদুনিয়ায় এই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি নেটাগরিকদের মধ্যে কেউ কেউ আবার বলছেন তাঁদের এমন এক মেশিন চাই। সিরিজে দেখানো হলেও মিথ্যে ধরার মেশিন যে নেই ঠিক তা নয়। বাস্তবে সত্যিই আছে লাই ডিটেক্টর মেশিন। কিন্তু কোথায় পাওয়া যাবে এই মেশিন। তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

প্রসঙ্গত, এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান ‘ সিরিজের প্রথম পর্বই দর্শকদের মন জয় করে নিয়েছিল। মনোজ বাজপেয়ি, প্রিয়ামণি, শরিব হাসমির অসাধারণ অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। কীভাবে সিক্রেট এজেন্ট মনোজ বাজপেয়ি সংসার, কাজ এবং ছদ্মবেশকে এক সঙ্গে বয়ে নিয়ে গিয়ে গল্পের নতুন মোড় আনেন তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। প্রথম সিরিজেই মনোজ বাজপেয়ি সকলের মন জিতে ছিলেন। অধীর আগ্রহে দর্শক দ্বিতীয় সিরিজের জন্য অপেক্ষা করছিল। জুনের চার তারিখেই দেখা যাবে এই সিরিজ।

Advt

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...