Tuesday, June 23, 2026

Cyclone YAAS : যশ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্নিঝড় যশ। ‘অতি মারাত্মক ঘূর্ণিঝড়’এ পরিণত হচ্ছে যশ। শনিবার মৌসম ভবন জানিয়েছে, ২৬ মে এই ঝড় আছড়ে পড়বে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। শনিবারই পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের উপরে এই নিম্নচাপ তৈরি হয়েছে। শনিবার বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির ডিএম এবং এসপি, কেন্দ্র ও রাজ্যের সমস্ত প্রবীণ কর্তাদের সঙ্গে পর্যালোচনা করেছেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন-তৃণমূলে ফিরতে চাই: সোনালীর পরে সরলা

এদিন মমতা টুইট করে জানিয়েছেন, সমস্ত সরকারি কর্তাকে নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে ঘূর্ণিঝড় ও বন্যার আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত রাখতে হবে। অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য এবং উপকূলীয় ও নদীর তীরবর্তী এলাকাগুলির মানুষদের নিরাপদ এলাকায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রিম পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৎসজীবীদের অবিলম্বে ফিরে আসার জন্য সতর্ক করা হয়েছে।”

মমতা আরও জানিয়েছেন, ‘যশ’ মোকাবিলায় একটি সর্বক্ষণের কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে সেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। এছাড়াও সরকারী কর্মীদের দ্রুত কাজে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী জোগানের নির্দেশ দিয়েছেন মমতা।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...