Wednesday, June 24, 2026

পারফেক্ট ক্রাইম’: কোথায় স্টোনম্যান?

Date:

Share post:

৩০ বছর অতিক্রান্ত এখনও অধরা স্টোনম্যান (Stoneman)। ভারতের অপরাধ জগতে এই সিরিয়াল কিলিং (Serial Killing) প্রায় পারফেক্ট ক্রাইম-এর (Perfect Crime) তকমা পেয়েছে। সালটা ১৯৮৯ চৌঠা জুন। সকালে এক ফুটপাতবাসী মহিলার হাতে রক্তাক্ত দেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। ঘটনায় প্রাথমিকভাবে তার স্বামীকে সন্দেহ করা হলে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর কিছুদিন পর ফের একই ঘটনা। কখনো শিয়ালদহ, কখনো পার্কস্ট্রিট, কখনো রাসবিহারী- একা থাকা ফুটপাতবাসী হচ্ছিলেন এই খুনির শিকার। মৃতদেহের মাথা থেঁতলানো; পাশে পড়ে ১০ কেজির বেশি ওজনের পাথর। এই দেখে পুলিশের (Police) সন্দেহ হয়, যে ব্যক্তি কাজ করছে তার চেহারা বেশ বড়সড়। না হলে ওই পাথর তুলে কাউকে খুন করা সম্ভব নয়। একটি ইংরেজি দৈনিক অজ্ঞাতপরিচয় খুনির নাম দেয় ‘স্টোন ম্যান’।

তদন্তে নেমে চার বছর আগে অর্থাৎ ১৯৮৫- তে মুম্বইয়ে এই ধরনের সিরিয়াল কিলিং-এর কথা জানতে পারে কলকাতা পুলিশ। সেখানেও একলা ফুটপাতে থাকা মহিলা-পুরুষদের পাথর দিয়ে থেঁতলে খুন করা হচ্ছিল। ঘটনাস্থলে পড়ে থাকত সেই রকমই ভারী পাথর। তাহলে কি দু জায়গায় খুন একই লোকের কাজ? নিয়ে সে কথা কিন্তু জানা যায়নি। যেমন জানা যায়নি অজ্ঞাতপরিচয় খুনির হাদিস। দীর্ঘদিন এটা নিয়ে চর্চা হয়েছে লালবাজারের। দুঁদে গোয়েন্দারা তদন্ত করেছেন। এমনকী কাজে লাগানো হয়েছে পুলিশের ইনফর্মার, ফুটপাতবাসীদের। পুলিশকর্মীরা অপেক্ষা করেছেন মাঝরাতে টোপ হয়ে। সিরিয়াল কিলারের কিন্তু কোন ভাবেই ধরা পড়েনি। কালের নিয়মে আরো পাঁচটা অপরাধ সংঘটিত হওয়ায় এই তদন্ত ধীরে ধীরে ধামাচাপা পড়ে যায়। স্টোনম্যান বৃত্তান্ত কিন্তু আজও অধরা। ধরাছোঁয়ার বাইরে অপরাধজগতের ‘পারফেক্ট ক্রাইম’ তকমা পাওয়া অপরাধী স্টোনম্যান।

Advt

https://shrachirealty.com/project/renaissance/

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...