Monday, April 6, 2026

টিকার সংকট! দ্বিতীয় ডোজ পাচ্ছেন না ১৫ লক্ষ মানুষ

Date:

Share post:

দেশে টিকার চরম সংকট! প্রথম ডোজ নেওয়া প্রায় ১৫ লক্ষের কাছাকাছি মানুষের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা পেতে দেরি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। টিকার মজুত এই সপ্তাহের পর শেষ হওয়ার কারণেই দেরি হবে বলে জানানো হয়েছে। তবে ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়ে যাবে বলেও আশাবাদী অধিদফতর। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে থাকা বাড়তি মজুত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার এই টিকা আনার উদ্যোগ গ্রহণ করেছে সরকার, আলোচনা চলছে।

এই প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে আর খুব বেশি টিকা নেই। যেসব কেন্দ্রে টিকার জন্য কম মানুষ নিবন্ধন করেছে তারা হয়তো কয়েকদিন টিকা দেওয়া চালিয়ে যেতে পারবে, কিন্তু যেসব কেন্দ্রে নিবন্ধন অনেক বেশি ছিল সেই কেন্দ্রগুলোতে কার্যক্রম চালানো সম্ভব হবে না।’

মিক্সড ভ্যাকসিন দেওয়ার অর্থাৎ এক কোম্পানির প্রথম ডোজ দেওয়ার পর আরেক কোম্পানির দ্বিতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে কিনা, প্রশ্নে নাজমুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে উত্তর, না। এখনও পর্যন্ত এরকম কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এফডিএসহ অন্যদের থেকে যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত পাওয়া যায় তখন সেটি বিবেচনা করা হবে।’

আরও পড়ুন- মেয়াদ বাড়ল লকডাউনের, চলবে দূরপাল্লার বাস-লঞ্চ, খুলবে হোটেল-রেস্তরাঁ

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...