Monday, April 6, 2026

ময়দানে দুর্নীতি রুখতে কী পদক্ষেপ নিল সিএবি?

Date:

Share post:

আসন্ন ২০২১-২২ মরশুমে যাতে কোনওরকম দুর্নীতি না হয়, সেই বিষয়ে কড়া ভুমিকা নিতে চলেছে ক্রিকেট অ‍্যাসোসিয়েশন অফ বেঙ্গল(CAB)। এই মুহূর্তে চলছে লকডাউন। আর সেই লকডাউনকে  ভালো কাজে ব‍্যবহার করতে চলেছে সিএবি।

ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় ডিভিশনের সব খেলোয়াড়দের নথিপত্র যাচাই করতে শুরু করে দিয়েছে সিএবি। খেলোয়াড়দের আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্টের সত্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বয়স ভাঁড়ানো, ভিন রাজ্যের ক্রিকেটার রুখতে সিএবি যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে,সেটা আগেই জানিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

শুধু বয়স ভাঁড়ানো নয়, ভিন রাজ্য থেকে আসা ক্রিকেটারদের বাড়বাড়ন্ত রুখতেও কড়া পদক্ষেপ নিল সিএবি। ভিন রাজ্যের ক্রিকেটারদের সঠিক তথ্য যাচাই করার জন্য পুলিশেরও সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন,” আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই লকডাউনকে ভালোভাবে ব‍্যবহার করব, আর সেই কারণে আমরা ইতিমধ্যে আমাদের কাছে জমা হওয়া সমস্ত নথিপত্র দেখে নিচ্ছি। এটি আমাদের সিস্টেমকে পরিচ্ছন্ন করার একটি অঙ্গ যেহেতু, আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা পুরো সিস্টেমকে একটি নির্দিষ্ট সময়ের মধ‍্যে নিয়ন্ত্রণে আনব।”

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...