Tuesday, March 31, 2026

নিরাপত্তা ছাড়তে চেয়ে শাহকে চিঠি লকেটের

Date:

Share post:

বিধানসভা ভোটে হেরেছেন। কিন্তু তিনি সাংসদ। তা সত্ত্বেও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ছাড়ার আর্জি জানিয়ে চিঠি পাঠালেন বিজেপি (Bjp) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। হুগলি (Hoogli) লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি পাঠিয়ে তিনি নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? চিঠিতে লকেট লিখেছেন, জেলায় জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় তিনি নিজের জন্য নিরাপত্তা চান না।

এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন লকেট। তাঁকে নিরাপত্তা দেওয়ার ভার ছিল সিআইএসএফ-এর (Cisf) উপর। নির্বাচনের পরে অশান্তির অভিযোগ তুলে দলের ৭৫ জন বিধায়ককেই নিরাপত্তা দিতে চেয়েছিল বিজেপি। যদিও ১৫ জন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কোভিড (Covid) পরিস্থিতির মধ্যে মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে এড়াতে চাইছেন অনেকে। নিরাপত্তারক্ষী নিয়ে কোনও এলাকায় গিয়ে ফিরে আসার পর বিজেপিকর্মীরা আক্রান্ত হন এটা চাইছেন না কেউ কেউ। তাই নিরাপত্তা নয়, সাংগঠন মজবুত চাইছেন তাঁরা। অনেকের মতে সেই রাস্তায় হেঁটেই নিরাপত্তা ছাড়তে চান লকেট চট্টোপাধ্যায়।

Advt

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...