Tuesday, April 7, 2026

অভিযুক্তদের জামিনের বিষয়টি দেখা হবে, শীর্ষ আদালত

Date:

Share post:

CBI-এর আর্জির ভিত্তিতে সুপ্রিম কোর্টে মঙ্গলবার নারদ-মামলার শুনানি চলেছে।

শীর্ষ আদালতের ‘ভ্যাকেশন’ বেঞ্চের দুই বিচারপতি বিনীত শরন এবং বিআর গাভাই এই মামলা শুনছেন৷ অভিযুক্ত চার হেভিওয়েটকে অন্তবর্তী জামিন দেওয়া ও গৃহবন্দি রাখার নির্দেশকে চ্যালেঞ্জ করে CBI সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷

শীর্ষ আদালতে সওয়াল করছেন CBI-এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা৷ মেহেতা ১৭ মে’র ঘটনা উল্লেখ করে বলেছেন, চার অভিযুক্তকে গ্রেফতার করার পর CBI দফতরে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ পাঁচ ঘন্টা বসেছিলেন৷ CBI আদালতে উপস্থিত ছিলেন ওই রাজ্যের আইনমন্ত্রী, তিনি এই মামলার ‘পার্টি’-ই নন৷ আদালতের উপর চাপ তৈরি করা হয়েছে৷

বিচারপতি বিনীত শরন : রাজনৈতিক নেতারা কে কী করলেন, তার জন্য কোনও সাধারণ মানুষ বা অভিযুক্তরা কেন বিচার পাবেন না৷ কিছু লোকের চাপে বিচার ব্যবস্থা দুর্বল হবে কেন ? আগে অভিযুক্তদের জামিনের বিষয়টি দেখা হবে৷ অন্যদের আচরণ পরে বিচার করা হবে৷

শুনানি চলছে!

আরও পড়ুন- করোনায় মৃত পতঞ্জলির ডেয়ারি ব্যবসার প্রধানের, চলছিল আলোপ্যাথি চিকিৎসা

Advt

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...